কলারোয়ায় গেইটের ছাদ পড়ে গৃহবধূর মৃত্যু

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায়  গেইটের ছাদ ভেঙ্গে পড়ে সেটার নিচে চাপা পড়ে  এক গৃহবধূ নিহত হয়েছেন।
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যার পূর্বে উপজেলার যুগিখালি ইউনিয়নের ওফাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আলমগীর ঢালীর স্ত্রী বিলকিস (৩৫)। সে দুই পুত্র সন্তানের জননী।
নিহতের ননদের স্বামী শহীদ ড্রাইভার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ীর সীমানা প্রাচীরে নতুন লোহার গেইট লাগানোর জন্য গেটের ওপরে ঢালাই ছাদ দেয়া আছে। রবিবার সন্ধ্যার পূর্বে গৃহবধু বাড়ী ঢোকার সময় গৃহবধূর শরীরের উপর হঠাৎ গেইটের ছাদ ভেঙ্গে পড়ে। এতে মাথা বাদে শরীরের বাকি অংশ ঢালাইয়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই