শ্যামনগরে জামায়াত ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার মুন্সিগঞ্জ ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল দশটায় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষানিকেতন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

মুন্সিগঞ্জ ইউনিয়ন আমীর-গাজী আবুল হোসাইনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-৪, গাজী নজরুল ইসলাম- সাবেক উপজেলা আমীর জনাব মাওলানা আব্দুল মজিদ, বক্তব্য রাখেন – উপজেলা আমীর – মাওলানা আব্দুর রহমান, উপজেলা অফিস সেক্রটারী মহসিন আলম, আযাহারুল ইসলাম, নাজমুল হোসেন, আল আমিন, হাবিবুর রহমান প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতাকে শহিদ করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করব এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াত ইসলামের মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার অফিস সেক্রেটারি রমিজুল ইসলাম।






সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ
  • অনুমতির আগেই সুন্দরবনের মধু হচ্ছে লাপাত্তা 
  • শ্যামনগর আটুলিয়া ভূমি অফিসে ১৭শ টাকার দাখিলার মূল্যে ২০ হাজার টাকা।