নলতায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা
কালিগঞ্জ প্রতিনিধি :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার ৬ নাম্বার ওয়ার্ডের ইন্দ্রনগর-ইছাপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় নলতার ইছাপুর পাঞ্জেগানা মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় ৬ নাম্বার ওয়ার্ড সভাপতি সাংবাদিক মামুন বিল্লাহ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ আশরাফ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, নলতার ৬ নাম্বার ওয়ার্ডের সহ-সভাপতি আমান উল্লাহ ও উক্ত ওয়ার্ডের বাংলাদেশ জামায়াত ইসলামির সভাপতি মুতাছিম বিল্লাহসহ আরো অনেকে।
সম্পর্কিত সংবাদ
প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কালীগঞ্জের আফসানা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানাবিস্তারিত…
কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত
কালিগঞ্জ (সাতক্ষীরা) :: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকেবিস্তারিত…


