হিন্দু খ্রীস্টান ইহুদীরাও আল্লাহর নৈকট্য প্রত্যাশী ছিল- মোহাদ্দেছ রবিউল বাশার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ;: মোহাদ্দেছ রবিউল বাশার বলেন,মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা মুসলিমরা সাধ্যমত চেষ্টা করে থাকি। হিন্দু, খ্রীস্টান ইহুদীরাও আল্লাহর নৈকট্য চায়। তারা নৈকট্য লাভের জন্য মাধ্যম অবলম্বন করে থাকে। মুসলমানদের উপর বিধান হলো আল্লাহকে পেতে হলে মোহম্মদ (দঃ) কে ভালবাসতে হবে। আমরা সেজন্য মহানবীর আদর্শ বাস্তবায়নে চেষ্টা করে থাকি। বিশ্বের শ্রেষ্ট মানুষ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছালাম। জর্জ বার্নাড শ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে হযরত মোহাম্মদ (দঃ) নির্বাচিত করে দি হান্ড্রেড বইতে ১ নং হিসাবে লিপিবদ্ধ করেছেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) আশাশুনি উপজেলার বুধহাটায় সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতেন আমীর মুফতি মোহাদ্দেস হাফেজ রবিউল বাসার উপরোক্ত কথা বলেন। পবিত্র কোরআনের একাধিক আয়াত উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, মহানবী (সাঃ) আদর্শ বিচারক ছিলেন, ছিলেন আদর্শবান ব্যবসায়ী। তিনি ৪০ বছর বয়স পর্যন্ত নবুয়ত পাননি, তিনি জানতেননা তিনি নবী, তারপরও তিনি নীতি আদর্শ নিয়ে কাজ করেছেন। আমাদেরকে উত্তম আদর্শবান হয়ে দেশ ও জাতির সেবাব্রতী হতে হবে। তিনি সকলকে মহানবীর (সাঃ) আদর্শে আদর্শিত হতে আহবান জানান।

রবিবার বিকাল ৪ টায় বুধহাটা করিম সুপার মার্কেটে ইউনিয়ন জামায়াতের আয়োজনে সীরাত মাহফিলে সভাপতিত্ব করেন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আঃ ওয়াদুদ। সেক্রেটারী রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা আমীর জেলা কর্মপরিষদ ও সূরা সদস্য ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুর আফছার মোর্তজা, উপজেলা সেক্রেটারী মাওঃ মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারী এড. শহিদুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ দেলোয়ার হোসাইন, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, মাওঃ বেল্লাল হোসেন প্রমুখ। সভায় উপজেলা অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ, যুব বিভাগের সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে মে দিবসে উপজেলা প্রশাসনের র‍্যালি ও পথ সভা
  • আশাশুনিতে মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
  • আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
  • আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির