নার্সিংয়ের মহাপরিচালক মাকসুরা নূর ওএসডি

নিউজ ডেস্ক :: নার্সদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিরুদ্ধে।

সে মন্তব্যের জেরে তার পদত্যাগের দাবি জানিয়ে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচিও পালিত হয়। অবশেষে তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মাকসুরা নূরকে ওএসডি করার কথা জানানো হয়েছে। উপসচিব মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এ কে এম আমিরুল ইসলাম ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া।






সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
  • ২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে মেজর মান্নানের শোক
  • সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর: ডিবি