কলারোয়ার লাঙ্গলঝাড়ায় বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিব
সুন্দর আগামীর জন্য ধানের শীষে ভোট দিন
কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সুন্দর বাংলাদেশ বিনির্মানের জন্য ধানের শীষে ভোট দিন। ভোট প্রার্থনা করে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন এবং সুন্দর আগামী বিনির্মানে আমাদের সাহায্য করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। শনিবার(৩১ জানুয়ারি) বিকেলে কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, আপনারা যদি আমাকে আবারো সুযোগ দেন তাহলে এলাকার রাস্তাঘাট নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়নের ব্যাপারে অগ্রাধিকার দেব। তিনি বলেন, এলাকার বেকার সমস্যার সমাধানসহ কর্ম সংস্থানের ক্ষেত্র প্রশস্ত করতে চাই।
এর পরে সন্ধ্যায় জালালাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে বাঁটরা হাইস্কুল ময়দানে ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম এর সভাপতিত্বে আরও একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, ইউনিয়ন বিএনপি নেতা প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ফিরোজ হোসেন, শাফি মেম্বার, শরিফুর রহমান আপেল, রবিউল ইসলাম, শফিউল আজম, ডালিম, কামরুজ্জামান, মোজাব্বর মেম্বরসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
তাওফিকুর রহমান সঞ্জু, কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানবিস্তারিত…
কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমণ্ডলীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ায় মরহুম আছির উদ্দিন শায়েদাবিস্তারিত…


