শ্রীউলায় সাবেক মেম্বর মতিয়ার মোল্ল্যার দাফন সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের(মহিষকুড়) সাবেক মেম্বর মতিয়ার রহমান মোল্ল্যার (৯৫) দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার(২৯ডিসেম্বর) ভোর ৪.৩০মিনিটে অসুস্থ জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার জোহর বাদ মোল্ল্যাবাড়ি খামার মাঠে মরহুম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার।
জানাজা নামাজে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি মরহুম মাওলানা এ এম রিয়াছাত আলী বিশ্বাসের পুত্র মাওলানা নূরুল আবছার মুরতাজা, শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা লুৎফর রহমান,ইউনিয়ন সেক্রেটারি শাহিনুল ইসলাম,শ্রমিক নেতা আবারুল ইসলাম,মাওলানা আব্দুর রহমান,হাফেজ জুবায়ের হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ ও এলাকার গন্যমানয় ব্যক্তিবর্গ। মৃত্যুকালে তিনি ৩ পুত্র,৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে (Startup, Science Project and Innovation Ideaবিস্তারিত…
বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আরিফ হাসানবিস্তারিত…


