সাতক্ষীরায় মা ফাউন্ডেশনের পক্ষ থেকে শারীরিক প্রতিবন্ধী আরমান মন্ডলকে সেলাই মেশিন প্রদান

নিজস্ব প্রতিনিধি : আত্মমানবতার সেবায় অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে শহরের বকুলতলা মোড়ে মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাকির হোসেন। স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবছর একজন অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় শহরের বকুলতলা মোড়ের শারীরিক প্রতিবন্ধী আরমান মন্ডলকে একটি সেলাই মেশিনসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি তুলে দেয়া হয়। আত্মমানবতার সেবায় অসহায় প্রতিবন্ধীর মাঝে সেলাই মেশিন প্রদান করায় এ মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী মা ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় মোঃ জুলফিকার আলীসহ মা ফাউন্ডেশন এর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত