আশাশুনিতে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি  :: দেশ ব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
আশাশুনি সরকারি কলেজ, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদ্রাসা ও চাম্পাফুল আপ্রচ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশ গ্রহনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচির শুরুতে সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে নানা শ্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলে। এখানে প্রতীকি ধর্ষকের কুশপুত্তলিকা দাহ্য করা হয়।পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী রাসেলের মঞ্জালনায় এসময় বক্তব্য রাখেন, রাহাত, আব্দুল্লাহ আল মামুন, মৃদুল হাসান, মোনায়েম হোসেন সবুজ, আমান উল্লাহ আমান, মেহদী হাসান ও নারী শিক্ষার্থীবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান