কালিগঞ্জে চেতনা নাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি
কালিগঞ্জ প্রতিনিধি :: কালিগঞ্জের পল্লীতে গভীর রাতে চেতনা নাশক স্প্রে করে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনগত রাতে ইউনিয়নের রঘুনাথপুর গ্রামর সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুস সাত্তার বিশ্বাসের পুত্র ডাঃ ওয়ালিদ মুহতারাম ও মৃত আলহাজ্ব আব্দুস সাত্তার এর পুত্র মোঃ জয়নাল শেখের বাড়িতে । ডাক্তার ওয়ালিদ মোহতারামএ প্রতিনিধি কে জানায় প্রতিদিন সে কৃষ্ণনগর বাজার থেকে আনুমানিক রাত দশটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ঘটনার দিন তার ঘুম ঘুম ভাব আসার কারণে রাত সাড়ে আট টার দিকে বাড়িতে চলে যায় যেয়ে দেখে বাড়ির সবাই ঘুমিয়ে আছে কাউকে না ডেকে সে খানা খাইয়ে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে তার ঘরের ভেতরের শোকেসের ড্রয়ার ভেঙ্গে স্বর্ণের চেইন, কানের দুল, পায়ের নুপুর ও নগদ ৬০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে চোরেরা ছাদের উপর দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে এদুর্ধর্ষ চুরি সংগঠিত করেছে। পার্শ্ববর্তী জয়নাল শেখের বাড়ির তালা ভেঙ্গে নগদ পঁচিশ হাজার টাকা ও তিন লাখ টাকার মতন স্বর্ণের গহনা নিয়ে চোরেরা পালিয়ে গেছে। একই রাতে দুই বাড়িতে চুরি সংগঠিত হওয়ায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্পর্কিত সংবাদ
কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে ২ শিশুর মৃত্যু
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সন্ন্যাসীর চক গ্রামে ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে এসেবিস্তারিত…
কালিগঞ্জে যুবকদের উদ্যোগে রোজাদারদের ২৭ পদে ইফতার
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে চৌধুরীয়াটি জামে মসজিদে স্থানীয় যুবকদের উদ্যোগে রোজাদার ও গ্রামবাসীদেরবিস্তারিত…


