পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী

 

নিজস্ব প্রতিনিধি :: পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  হয়েছে। বুধবার(১৯ ডিসেম্বর)  সকালে বিদ্যালয় চত্বরে এ বার্ষিক  ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা  হয়। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম শামীম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ  সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।
পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইসরাইল আলম ‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং  কমিটির সাবেক সদস্য তোহিদুর রহমান মধু ,সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান,সিনিয়র সহকারী  শিক্ষক মাওলানা আনারুল হাসান, সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোছাঃ কানিজ ফাতেমা, রেহেনা খাতুন, আফতাবুজ্জামান, হেমনাথ সরকার, ফ্লোরা আক্তার, তানিয়া আক্তার, সোহরাব হোসেন, মৃত্যুঞ্জয় হালদার, সাবিনা খান চৌধুরীর প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ১৭ টি ইভেন্টে সর্বমোট  ৭৭ টি পুরস্কার প্রদান করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
  • (Untitled)
  • বিদ্যুতের ভূতুড়ে বিল আদায় ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত