কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতার ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালন
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: শ্যামনগরের কাশিমাড়ী আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আবুল হোসেন সরদারের ৩৮ তম মৃত্যু বার্ষিকী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে অধ্যক্ষ এস,এম, আব্দুল হাই এর সভাপত্বিতে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এ, ইউ, এম, গোলাম বারী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এস, এম, আব্দুল হাকিম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রতিষ্ঠাতা আবুল হোসেন সরদার সেই সময়ে কাশিমাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তার সময়ে এই প্রত্যন্ত অঞ্চলে ছিলো না কোন বিদ্যালয়, ছিলো না মানুষের মাঝে শিক্ষার আলো। তিনি নিজে নিম্ন শিক্ষিত হয়েও চেয়েছিলেন এই অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। তার নিজ পৈতিক জমিতে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে গিয়েছেন। আজ কত মানুষ উচ্চ শিক্ষাই শিক্ষিত হয়েছে এই বিদ্যালয় থেকে।
« পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) শার্শায় ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই, আটক -৪ »
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশনবিস্তারিত…
সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনসাধারণ
হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরা থেকে শ্যামনগর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক দীর্ঘ এক যুগবিস্তারিত…


