টিউলিপের ১০ বছর জেল হতে পারে!
ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছেন দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
অভিযোগ রয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তাঁর পরিবারের সদস্যরা ৩.৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এই প্রকল্পের ৯০ শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রুশ কম্পানি রোসাটম।
এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে।
টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণিত হলে তাঁর ১০ বছরের জেল হতে পারে। কারণ ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট ২০১০ অনুযায়ী, কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তাঁর বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
হতে পারে।
এনসিএর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
ছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে।
টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণিত হলে তাঁর ১০ বছরের জেল হতে পারে। কারণ ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট ২০১০ অনুযায়ী, কেউ বিদেশে ঘুষ গ্রহণ করলে তাঁর বিরুদ্ধে ব্রিটেনে মামলা এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
হতে পারে।
এনসিএর কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সূত্র: কারের কন্ঠ
সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি
ভেনেজুয়েলায় এক সপ্তাহ আগে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে।বিস্তারিত…
পাকিস্তানের সীমান্তে আফগানিস্তানের হামলা
পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানে সীমান্তবর্তী কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে আফগান সেনাবাহিনী। এতে কেউ নিহত নাবিস্তারিত…


