কলারোয়ায় কয়লায় বিএনপি নেতা রকিব মোল্লার মতবিনিময়

কামরুল হাসান  :: কলারোয়ার কয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারি)সন্ধ্যায় হঠাৎ ৯নং ওয়ার্ডে গেলে গণসংযোগ কর্মীসভায় রূপ নেয়।সেখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল‍্যা বলেন, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব আমাদের প্রাণপ্রিয় নেতা। আগামি নির্বাচনে তিনি সংসদ সদস‍্য নির্বাচিত হয়ে মন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, হাবিবুল ইসলাম হাবিব স্পষ্ট বার্তা দিয়েছেন যে- কারো সাথে বৈরীতা না করে, সকলকে সাথে নিয়ে, সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে সামনের দিনে দেশকে ও নিজের এলাকার উন্নয়নের জন্য একসাথে কাজ করে যেতে হবে।

এ সময় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহজালাল আহমেদ সাজুসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া প্রেস ক্লাবে জরুরি সভা
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবাসহ গ্রেফতার তিন
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ২০ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ১
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • দাওয়াতি অঙ্গনের এক মহীয়সী নারীর বিদায় : তাজকিরা হকের জানাজা ও দাফন সম্পন্ন
  • “হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ, এমপি