ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা(৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঋত্বিকা ওই এলাকার ষষ্টির মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল ৪টার দিকে ঋত্বিকা ঝাউডাঙ্গা বলফিল্ড সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এসময় ঝাউডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার পরপরই স্থানীয়রা ইজিবাইক চালককে আটক করে রাখে।

সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম সাতক্ষীরা নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়