সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি :: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ছেলে মেয়েদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের  আয়োজনে  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফুটবল স্ট্রাইকার হ্যান্টিং প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তারুণ্যের অদম্য ইচ্ছা শক্তিই পারে জীবনের সফলতা বয়ে আনতে। আমরা নিজেরাই বদলায় তাহলে এই পৃথিবী বদলে যাবে। তোমাদের সম্ভাবনাই একদিন তোমাদেরকে মেসি ও রোনালদোর মতো খেলোয়াড় তৈরি করবে।

সাতক্ষীরার পরিবেশই হলো খেলাধুলার উপযোগী পরিবেশ। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের অধ‍্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সদর উপজেলা  নির্বাহী শোয়াইব আহমাদ।  প্রতিযোগিতায় শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের র নবম শ্রেণীর শিক্ষার্থী স্বপ্নীল সরদার। এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এন ডিসি পলাশ আহমেদ, নির্বাহী ম‍্যাজিস্ট্রিট  প্রণয় বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, শিক্ষক এম ইদুজ্জামান ইদ্রিস, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য ইকবাল কবির খান বাপ্পি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ,শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় পৃথক জায়গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সাতক্ষীরা শহরে এক নারীর অস্বাভাবিক মৃত্যু, গলিত লাশ উদ্ধার
  • আগামী দিনের বাংলাদেশে তরুণ সমাজ নেতৃত্ব দিবেঃ মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
  • প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত