আশাশুনির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন অতিঃ বিভাগীয় কমিশনার সার্বিক

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি  উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় তিনি আশাশুনিতে গমন করেন।
আশাশুনিতে গমন করে উপজেলা পরিষদে পৌছলে তাঁকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তিনি এনজিও ব্যুরো বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন। দুপুর ২ টায় তিনি আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি পরিষদের সার্বিক খোঁজখবর নেন। বিকালে তিনি খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল প্রমুখ তাঁর সাথে ছিলেন।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল
  • আশাশুনিতে ২ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে এমপি’র পক্ষ থেকে সিলিং ফ্যান বিতরণ
  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন