কেশবপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ::যশোরের কেশবপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিটির সভাপতি জি এম হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীন খান এর সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।  আলোচনা করেন, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ নার্গিস সুলতানা, সদস্য ইউনুস আলী, আইয়ুব হোসেন, জাতীয় ওলামা পার্টির সহ-সভাপতি আব্দুল মোমিন, আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে কেক কাটা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল মোমিন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ