৩ নারীসহ অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
সাতক্ষীরা নিউজ ডেস্ক ::সাভারের আশুলিয়ায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের ৩ নারীসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদেরকে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মো. শাহ আলম মৃর্ধার ছেলে মোস্তাফিজুর রহমান হৃদয় (৩৫), নাটোর জেলার সদর থানার মোঃ সাইফুল ইসলামের ছেলে মো. জীবন ইসলাম (২৫), নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার মৃত ফজলুর রহমানের মেয়ে মোসা.বিস্তারিত…
‘জনগণের কল্যাণে যা যা করা দরকার আমি সবই করব’ : প্রধানমন্ত্রী
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতি কোটা বিরোধী আন্দোলনের ছদ্মবেশে জঙ্গিবাদের বর্বরতা প্রত্যক্ষ করেছে। তিনি বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই বলে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের কোনো স্থান হবে না। তাদের প্রধান শক্তি জামায়াতে ইসলাম ও শিবিরকে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ১৮ ধারায় নিষিদ্ধ করা হবে।’ প্রধানমন্ত্রী আবারও জাতিসংঘ (ইউএন) এবং অন্যান্য দেশের কাছে তাদের দক্ষতার মাধ্যমে দেশব্যাপী তাণ্ডব চলাকালীন প্রতিটি ঘটনার তদন্তে অপরাধীদের বিচারের মুখোমুখি করার জন্য সহযোগিতা চেয়েছেন। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এবিস্তারিত…
৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোর ৬টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর দেড়টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসে।
আবু সাঈদের ঘটনা তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন
সাতক্ষীরা নিউজ ডেস্ক ::কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নিহতের ঘটনা তদন্তে রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় কমিশন। সেখানে সহিংসতার সময় পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনা তদন্তে ৫ আগস্ট সাক্ষ্য নেবেন তারা। রংপুর সার্কিট হাউসে এ সাক্ষ্য অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১ আগস্ট) সুপ্রিম কোর্টের মেডিয়েশন সেন্টারে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। কমিশনের সভাপতি হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের দুই সদস্য হাইকোর্টের দুই বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকতবিস্তারিত…
হতাহতের ঘটনা আমাদের কাম্য ছিল না : তথ্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, একটি হতাহতের ঘটনাও আমাদের কাছে কাম্য ছিল না। যারা পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য যারা আছেন; কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। সংবিধানে বা আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেনি, অন দ্যা গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরও বিচারের আওতায় আনব। বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। মোহাম্মদ আলী আরাফাত বলেন, যুক্তরাষ্ট্রেও ঘটেছে আপনারাবিস্তারিত…
জামায়াত-শিবির নিষিদ্ধ করায় মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তোষ প্রকাশ
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: মায়াত-শিবির নিষিদ্ধ করায় সন্তোষ প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান। বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার সাহসী সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। এই পদক্ষেপ দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং প্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নেতৃবৃন্দ বলেন, জামায়াত-শিবির দীর্ঘদিন ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অগ্রগতির জন্য হুমকি হিসেবে কাজ করে আসছে। তাদের দ্বারা পরিচালিত সহিংসতা, ধ্বংসাত্মক কার্যকলাপ এবং সমাজেবিস্তারিত…
প্রধানমন্ত্রীকে অ্যামনেস্টি মহাসচিবের চিঠি
প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান বিক্ষোভ দমনের জন্যে
সাতক্ষীরা নিউজ ডেস্ক :: অবিলম্বে কারফিউ প্রত্যাহার, সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেয়া, বিক্ষোভ দমনে গুলি ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। কোটা সংস্কার আন্দোলনে দুই শতাধিক মানুষের মৃত্যু, লাখো মানুষকে আসামি করে চলমান গণগ্রেপ্তারে চরম উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান। চিঠিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে নিজের পর্যবেক্ষণও তুলে ধরেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। মঙ্গলবার এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। চিঠিতে তিনি লিখেন, উদ্ভূত পরিস্থিতিতে গোটাবিস্তারিত…
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে দেশব্যাপী সৃষ্ট সংঘাতময় পরিস্থিতিকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করেছেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়। নিম্নে ভাষণের পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরা হলো: বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম হিজরী ৬১ সনের পবিত্র এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়াসাল্লাম-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ও তাঁর পরিবারের সদস্যরা শহিদ হয়েছিলেন। আমি তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ১৯৭৫ সালের ১৫ই আগস্টবিস্তারিত…
ছাত্রীরা পিটিয়ে হলছাড়া করলেন ছাত্রলীগ নেত্রীকে
নিউজ ডেস্ক :: চলমান কোটা আন্দোলন নিয়ে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকায়া হল শাখা ছাত্রলীগের সভাপতি আতিকাকে মারধর করে হল থেকে বের করে দিয়েছে আন্দোলনকারী ছাত্রীরা। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ছাত্রলীগের ওই নেত্রীকে মারধর করে হল থেকে বের করে দেন সাধারণ ছাত্রীরা। একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের একটি দল হলশাখার সভাপতি আতিকা হোসাইনকে টেনে-হিঁচড়ে হল থেকে বের করে দিচ্ছেন। এ সময় তারা ছাত্রলীগনেত্রীর উদ্দেশে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে থাকেন। কিছু শিক্ষার্থীকে গালিগালাজ করতেও শোনা যায়। রোকেয়া হলের শিক্ষার্থীরা বলেন, আতিকা বিনতে হোসাইনকে আজ হল থেকেবিস্তারিত…
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত
নিউজ ডেস্ক :: পাকিস্তানে বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ সেনা নিহত হয়েছেন। পরে পাল্টা অভিযানে ১০ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী হাফিজ গুল বাহাদুর। সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। একজন জ্যেষ্ঠ স্থানীয় সরকারি কর্মকর্তা বরাত দিয়ে এতে বলা হয়, আত্মঘাতী বোমা বহন করা ৫ জন ওই এলাকায় প্রবেশ করে। এ ঘটনায় স্থানীয় ১৪১ জন আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গত সোমবার ভোররাতে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাতে বাধাবিস্তারিত…


