পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত
নিউজ ডেস্ক :: পাকিস্তানে বান্নু সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ সেনা নিহত হয়েছেন।
পরে পাল্টা অভিযানে ১০ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী হাফিজ গুল বাহাদুর।
সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। একজন জ্যেষ্ঠ স্থানীয় সরকারি কর্মকর্তা বরাত দিয়ে এতে বলা হয়, আত্মঘাতী বোমা বহন করা ৫ জন ওই এলাকায় প্রবেশ করে। এ ঘটনায় স্থানীয় ১৪১ জন আহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, গত সোমবার ভোররাতে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাতে বাধা দেন। এসময় বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে একটি দেয়ালে সজোরে ধাক্কা দিলে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
পরে আফগানিস্তান সীমান্তের কাছে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে ১০ সন্ত্রাসীকে হত্যা করা হয়। ওই অঞ্চল চরমপন্থি সশস্ত্র বাহিনীগুলোর কেন্দ্র হিসেবে পরিচিত।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


