ফার্নান্দেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রুনো ফার্নান্দেসের। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়েছেন পর্তুগালের এই তারকা মিডফিল্ডার। ফার্নান্দেসের সঙ্গে নতুন চুক্তির খবরটি গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইউনাইটেড। আগে থেকেই ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিল ফার্নান্দেসের। ২০২২ সালে এই চুক্তি করেছিলেন তিনি। এবার আরও লম্বা হলো তাদের সম্পর্ক। আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে থাকবেন ফার্নান্দেস। নতুন চুক্তিতে এর বাইরে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে ক্লাবটির হাতে। ২০২০ সালে স্পোর্তিং সিপি থেকে ইউনাইটেডে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন ফার্নান্দেস। এরপর থেকেই দলেরবিস্তারিত…

৭ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ

নিউজ ডেস্ক :: চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়। প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী, জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহম্মেদ, জার্মানির রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর ও মালের হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে সদর দপ্তরবিস্তারিত…

আন্দোলনে নিহত হাবিবের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

নিউজ ডেস্1 :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহসান হাবিবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াত। গত ১৮ জুলাই আন্দোলন চলাকালে কক্সবাজার শহরে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালি ইউনিয়নের আহসান হাবিবের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে নগদ ১ লক্ষ টাকা অর্থ সহায়তা তুলে দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান। তিনি হাবিবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে সান্ত্বনা প্রদান করেন। পরে ফাঁসিয়াখালি কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে শহীদ আহসান হাবিবের কবর জিয়ারত করে মসজিদবিস্তারিত…

জন্ম ও মৃত্যু নিবন্ধক নিয়োগে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক :: জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং উপজেলা পরিষদ ও পৌরসভার সব ধরনের জনসেবা অব্যাহত রাখতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গত বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ অফিস আদেশ প্রকাশ করা হয়। ওই আদেশে বলা হয়েছে, পৌরসভায় মেয়র এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরর অনুপস্থিত থাকলে তাদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। ইউনিয়ন পরিষদের অনুপস্থিত চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেবেন। যারা নিবন্ধকের ইউজারবিস্তারিত…

কোটা আন্দোলনে নিহতের ঘটনায় আরও মামলা

নিউজ ডেস্ক :: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় গুলিতে নিহতের ঘটনায় দেশের বিভিন্নস্থানে আরও মামলা হয়েছে। ফেনী : ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে আওয়ামী লীগের নির্বিচারে গুলিতে নিহতের ঘটনায় নতুন করে আরও একটি মামলা হয়েছে। বুধবার দিবাগত রাতে মহিপালে নিহত শিক্ষার্থী ছাইদুল ইসলামের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ ও আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় এ হত্যা মামলা দায়ের করেন। নিহত ছাইদুল ফেনী সদর উপজেলার উত্তর ফাজিলপুর কলাতলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এর আগে গত ১৩ আগস্ট মহিপালে নিহত শিক্ষার্থীবিস্তারিত…

বুধহাটায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

জি এম মুজিবুর রহমান :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে বুধহাটা করিম সুপার মার্কেটে এ কর্মসূচি পালন করা হয়।ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সদস্যদের অংশ গ্রহনে অনুষ্ঠানের শুরুতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বুধহাটা মেইন সড়ক ও বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করিম সুপার মার্কেটে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বুধহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কবির আহমেদবিস্তারিত…

কালিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আরাফাত আলী,কালিগঞ্জ :: সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আল ইমরানের ছোট ভাই আল রায়হান (১৪)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে। তারা খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন আল ইমরান ও তার সহোদর আল রায়হান। সকাল ১০ টার দিকে আকষ্মিক বজ্রপাতে আল ইমরান ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল রায়হানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন। কালিগঞ্জ থানার অফিসারবিস্তারিত…

পদত্যাগ করতে যাচ্ছেন পাপন!

নিউজ ডেস্ক :: পদত্যাগ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান। এই ব্যপারে জোরাল গুঞ্জন থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো বিসিবি কর্তার বক্তব্য পাওয়া যায়নি। সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান এর কাছে এই ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনার কাছেই প্রথম শুনলাম, এই ব্যপারে কিছুই জানি না।’ বিসিবি’র প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরিও গণমাধ্যমকে জানিয়েছেন, ‘কোনো ধারণাই নেই।’ ২০১৩ সালে প্রথমবারের মত বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাজমুল, ২০২১ সালের ৭ অক্টোবর চতুর্থ মেয়াদে তিনি এই পদে নির্বাচিত হন। নাজমুলের সময়কালের শেষের দিকে ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যর্থতা ছিলবিস্তারিত…

সালমান এফ রহমানকে ডিম মারা আইনজীবী মারা গেছেন

নিউজ ডেস্ক :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করার ঘটনায় আলোচিত আইনজীবী ও ঢাকা মহানগর যুবদলের সদস্য ইনাজামুল হক সুমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হকবিস্তারিত…

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ঘুষের অনুসন্ধান শুরু

নিউজ ডেস্ক :: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সিন্ডিকেট করে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম। যাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান হবে, তারা হলেন আসাদুজ্জামান খানের সাবেক একান্ত সচিব (পিএস) অতিরিক্ত সচিব হারুন অর রশীদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন, সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। গত মঙ্গলবার আসাদুজ্জামান খান ও তার স্ত্রী, পরিবারবিস্তারিত…