কালিগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আরাফাত আলী,কালিগঞ্জ :: সাতক্ষীরার কালিগঞ্জে বজ্রপাতে আল ইমরান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন আল ইমরানের ছোট ভাই আল রায়হান (১৪)। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের খড়িতলা গ্রামে।

তারা খড়িতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন আল ইমরান ও তার সহোদর আল রায়হান। সকাল ১০ টার দিকে আকষ্মিক বজ্রপাতে আল ইমরান ঘটনাস্থলে মারা যান। বজ্রপাতে আহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল রায়হানকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বজ্রপাতে আল ইমরান নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • কালিগঞ্জে বন্ধন সংস্থার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • কালিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে মাছের ঘেরে ডুবে ২ শিশুর মৃত্যু
  • কালিগঞ্জে যুবকদের উদ্যোগে রোজাদারদের ২৭ পদে ইফতার
  • প্রতাপনগরে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
  • কালিগঞ্জে দুইটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা
  • কালিগঞ্জের পল্লিতে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, ঘর নির্মাণের হুমকি
  • সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল