বাংলাদেশে হিন্দুরা নিরাপদে থাকবে আশা মোদির
নিউজ ডেস্ক :: প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ থাকবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেন যে, পরিস্থিতি শিগগির স্বাভাবিক হবে। তিনি বলেন, ‘আমরা আশা করি সংখ্যালঘুরা, হিন্দুরা নিরাপদে থাকবে। আমরা বাংলাদেশের অগ্রগতির পথের অংশীদার হব।’ গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশ নিয়ে জনসমক্ষে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী।নরেন্দ্র মোদি বলেন, প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ থাকবে। তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে আশাবিস্তারিত…
আরও দুই সাবেক এমপির ব্যাংক হিসাব জব্দ
নিউজ ডেস্ক :: পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের শফিকুল ইসলাম শিমুলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রী, সন্তান এবং মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়, জব্দ করা ব্যক্তি ও তাদের স্ত্রী, পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেনবিস্তারিত…
কলারোয়া সরকারি কলেজে ৯ দফা দাবি জানালো শিক্ষার্থীরা
কামরুল হাসান।। কলারোয়া সরকারি কলেজে নয় দফার দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে এক মুক্ত আলোচনায় মিলিত হন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২ টায় সরকারি কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নয় দফার দাবিতে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীরা কলেজের নানা অব্যবস্থাপনার বিরুদ্ধেও তাদের বক্তব্য ও এর প্রতিকার দাবি করেন। কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, উপাধ্যক্ষ আতাউর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। নয় দফা দাবি উপস্থাপন করেন জেলা সমন্বয়ক সায়্যেদ হাসান আল বান্না। দাবির মধ্যে রয়েছে: রাজনীতিমুক্ত কলেজ ক্যাম্পাস, লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বইয়ের অন্তর্ভুক্তিকরণ, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন চালু, সকলবিস্তারিত…
কলারোয়ায় বিএনপির মিছিল-সমাবেশ অনুষ্ঠিত
কামরুল হাসান।। ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে কলারোয়ায় বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার(১৫ আগস্ট)বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মোড়স্থ সাবেক এমপি ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাড়ির সামনে থেকে অবস্থান কর্মসূচি শেষে পৌর সদরে একটি বিশাল বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন-বিগত ১৭ বছর বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে আ.লীগ। আয়নাঘর বানিয়ে শত শত মানুষকে গুম খুন করেছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। খুনি হাসিনাসহ তার দোসরদের দেশে ফিরিয়েবিস্তারিত…
কেশবপুরে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বিএনপি’র দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচী
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: যশোরের কেশবপুরে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারীদের বিচারের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুই দিনব্যাপী কর্মসূচি দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচীতে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মাসুদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়ারবিস্তারিত…
খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি,সাতক্ষীরা :: ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরা জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা থানা বিএনপি’র সভাপতি বাবু মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসান। এসময় বক্তব্য রাখেন, দেবহাটা থানা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুলবিস্তারিত…
টুকু-পলক ও সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর
রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেফতার করাবিস্তারিত…
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা যারা হচ্ছেন
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি আরো বড় হচ্ছে। নতুন করে যুক্ত হচ্ছেন আরো ৫ জন উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। এর মধ্যে নতুন করে চারজন উপদেষ্টার নাম জানা গেছে তারা হলেন- ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম ও মুহাম্মদ ফাওজুল কবির খান। নতুন এ চার উপদেষ্টা শপথ নেবেন আগামীকাল (শুক্রবার)। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। রাষ্ট্রপতির দৈনিক কর্মসূচি থেকে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, তিন দফায়বিস্তারিত…
দেশে জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭২
দেশে সড়ক দুর্ঘটনায় চলতি বছরের জুলাই মাসে ৩৭২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২১ জন। বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির মাসিক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ৯২ জন নিহত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া সবচেয়ে কম ১৬ জন নিহত হয়েছেন ময়মনসিংহ বিভাগে। অন্যদিকে, একটি প্রতিবেদনে দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে বেশ কয়েকটি সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সুপারিশগুলো হলো- ১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বাড়াতে হবে। ২. চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে। ৩. বিআরটিএরবিস্তারিত…
রোববার থেকে খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার পর এবার রোববার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব সিন্ডিকেট সভা ডেকেবিস্তারিত…


