লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে ৩২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল

নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক:ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়া শুরু করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জানা গেছে, ইসরায়েল এবং হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি।এ বিষয়ে লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। এদিকে লেবাননের আল মাদ্বীন টেলিভিশনের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে প্রতিরোধবিস্তারিত…

সাতক্ষীরায় নারী সাংবাদিককে লাঞ্চিত

নিউজ ডেস্ক :: জামালপুরে অনিয়ম করে আন্দোলনকারীদের হাতে লাঞ্চিত হয়ে সাতক্ষীরায় এসে চ্যানেল টোয়েন্টিফোরের নারী সাংবাদিককে লাঞ্চিত করলেন সাতক্ষীরা পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক উত্তম কুমার দেব। ঘটনাটি ঘটে রবিবার সকাল দশটার দিকে।সাতক্ষীরায় সংবাদ সংগ্রহকালে চ্যানেল ২৪ এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্চিত করলেন পাসপোর্ট অফিসের এডি উত্তম কুমার। শনিবার দুপুরে এই সহকারি পরিচালক উত্তম কুমার দেব কতৃক সময় নিয়ে তার সাক্ষাতকার গ্রহণের সময় নিয়ে আসা হয়। রবিবার সকালে পাসপোর্ট অফিসের সামনে ভিড় থাকায় ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করার পর প্রচন্ড ভিড় ঠেলে উনার কথা মোতাবেকবিস্তারিত…

কালীগঞ্জে সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন

কালীগঞ্জে প্রতিনিধি:: সাতক্ষীরা কালীগঞ্জে সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অযোগ্য ও দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মোঃ হযরত আলীর পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে রবিবার সকালে কালীগঞ্জে কদমতলা সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কদমতলা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রতনপুর শাখার সমন্বয়ক জাকারিয়া হোসেন, সহ সমন্বয়ক আব্দুল কাদের, সহ সমন্বয়ক ইমরান হোসেন বাবলা,সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক আজাদুর রহমান, আবেদ আলী, নাসির উদ্দীন,সুরতবিস্তারিত…

শ্যামনগরে ভূরুলিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নবাসী। রবিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে সেখানে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়নবাসী। বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চালতেঘাটা বাজারে গিয়ে শেষ হয়।এ সময় ১নং ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে.এম জাফরুল আলম বাবুর পদত্যাগের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। এছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিওবিস্তারিত…

জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে

নিউজ ডেস্ক :: দেড় দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামায়াত। দলটির কার্যালয় এরইমধ্যে খুলে দেয়া হয়েছে। যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা। ৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে-কলমে দলটি এখনো নিষিদ্ধ। তবে শেষ পর্যন্ত জামায়াত-শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে দুই-একদিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামায়াত এরইমধ্যে শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানবজমিনকে বলেন, জামায়াতবিস্তারিত…

৫০ ট্রাক ত্রাণ পোঁছেছে বন্যার্ত এলাকায় ঢাবি থেকে

নিউজ ডেস্ক :: দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচিতে অনলাইন-অফলাইন মিলিয়ে মোট ৫ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬০৩ টাকা ৬৮ পয়সা সংগ্রহ করা হয়েছে। গণত্রাণ কর্মসূচিতে পাওয়া অর্থ-সামগ্রী বিভিন্ন জেলায় সশরীরে এবং প্রশাসনের সাহায্যে বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির চতুর্থ দিনে মোট ৫০ ট্রাক ভর্তি ৫০ হাজারের অধিক ত্রাণ সামগ্রী বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক প্রেস ব্রিফিং-এ এমন তথ্য জানানো হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত এই টাকা সংগ্রহ ও করা হয়। প্রেস ব্রিফিংয়েবিস্তারিত…

বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থানান্তরের আহ্বান

(৩০ মিনিট আগে) ২৫ আগস্ট ২০২৪, রবিবার, ৮:০৯ অপরাহ্ন নিউজ ডেস্ক :;প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক বাংলাদেশে সোলার প্যানেল কারখানা স্থানান্তরের আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সবুজ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে চীনের কিছু সোলার প্যানেল কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানিয়েছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করায় চীনা নেতৃবৃন্দ এবং জনগণের পক্ষ থেকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টা বেইজিং ও ঢাকারবিস্তারিত…

সাতক্ষীরায় পপুলার লাইফের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: ২৫ আগষ্ট সকাল ১০ টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীতে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সাতক্ষীরা জেলার বার্ষিক  ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে আলোচনা পেশ করেন  কোম্পানির উর্দ্ধতন উপ ব্যবস্থাপনা পরিচালক জনাব নওশের আলী নাঈম। বিশেষ অথিতি ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল হোসেন মহাসিন,  উপ- ব্যবস্থাপনা পরিচালক জনাব খলিলুর রহমান শিকদার, প্রকল্প পরিচালক জনাব সাইফুল ইসলাম রুবেলসহ কোম্পানির বিভাগীয় ও স্থানীয় কর্মকর্তাবৃন্দ। প্রধান অথিতি তার আলোচনায় উল্লেখ করেন যে, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও বিশাল কর্মী বাহিনী নিয়ে সততা ও নিষ্ঠার সাথেবিস্তারিত…

নির্বাচন কখন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়: ড. ইউনূস

নিউজ ডেস্ক :: দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, কখন আপনারা আমাদের বিদায় দেবেন। আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। আমাদের উপদেষ্টামণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিমবিস্তারিত…

৪৬তম বিসিএস’র লিখিত পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক:: (৩ ঘন্টা আগে) ২৫ আগস্ট ২০২৪, রবিবার, ৪:৩২ অপরাহ্ দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, আগামী ২৮শে আগস্ট ৪৬তম বিসিএস’র লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। তারিখ পরে জানানো হবে। উল্লেখ্য, গত ২৯শে জুলাই কমিশনের সাধারণ সভায় প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি ও আরও কিছু কারণে ৪৬তম বিসিএস’র লিখিত পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। যা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানোর কথা ছিল। এইবিস্তারিত…