এবার ফারাক্কার ১০৯ গেট খুললো ভারত, বাড়ছে নদীর পানি
নিউজ ডেস্ক :: বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) এই গেটগুলো খুলে দেয়া হয়। ফলে একদিনে বাংলাদেশে ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে। বাঁধ খুলে দেয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের তথ্য বাংলাদেশকে আগে থেকেই দেয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ময়েজ উদ্দিন বলেন, ‘গতকাল (রোববার) পর্যন্ত ফারাক্কার ২৭টি গেট খোলা ছিল। আজ বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট ১০৯টি গেট খোলা হয়েছে। এভাবেবিস্তারিত…
নলতায় শিক্ষকদের সাথে জামায়াতের মতবিনিময়
তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নলতা ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের সম্মানিত শিক্ষক মন্ডলীর সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আজ সোমবার (২৬ আগস্ট) সকালে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার নলতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন আমীর আকবার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সম্মানিত শূরা কর্মপরিষদ সদস্য মাওলানা কাজী মুজাহিদুল আলম, উপজেলা জামায়াতের আমীর জননেতা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুরবিস্তারিত…
পল্টন থানায় ৪১১৪ আনসারের বিরুদ্ধে মামলা
ডেস্ক নিউজ :: বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় ৪ হাজার ১১৪ আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার পল্টন থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ে গতকাল প্রায় ১০ হাজার আনসার সদস্য একত্রিত হয়ে সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের সাত জন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যদের শান্তবিস্তারিত…
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হল আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলামের
নিউজ ডেস্ক :: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হল সাতক্ষীরা সদর পাথরঘাটা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলামের। সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্য জনিত কারণে রবিবার ২৫ আগস্ট বিকাল সাড়ে তিনটার সময় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তার কফিনে জাতীয় পতাকা আবৃত করেন ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন। এ সময় সদরবিস্তারিত…
অপারেশন ছাড়া ফিস্টুলা নিরাময় কি সম্ভব
নিউজ ডেস্ক :: ডা. মোহাম্মদ তানভীর জালাল।সাধারণভাবে যাকে বহুলভাবে ভগন্দর বলা হয় সেটিই মলদ্বারের জটিল রোগ ফিস্টুলা। মলদ্বারের ভেতরের সঙ্গে বাইরের নালি তৈরি হয় এ রোগ হলে। সাধারণত মলদ্বারের পাশের গ্রন্থি বন্ধ ও সংক্রমিত হয়ে ফোঁড়া হয় এবং ফোঁড়া ফেটে গিয়ে নালি তৈরি হয়। মলদ্বারে ফোঁড়া হওয়া রোগীদের ৫০ শতাংশের ফিস্টুলা হয়ে থাকে। এ ছাড়া মলদ্বারের যক্ষ্মা, বৃহদন্ত্রের প্রদাহ ও মলদ্বারের ক্যানসার থেকেও ফিস্টুলা হতে পারে। চিকিৎসা অপারেশন ছাড়া এই রোগ সাধারণত ভালো হয় না। কিন্তু অনেকেই অপারেশনকে ভয় পেয়ে ‘বিনা অপারেশনে চিকিৎসা’ নামের হাতুড়ে চিকিৎসকের চিকিৎসা নিয়ে অনেকবিস্তারিত…
আসিফ আকবর বন্যার্তদের জন্য ফাউন্ডেশন গড়লেন ….
নিউজ ডেস্ক::দেশের যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে অতীতেও সংগীতশিল্পী আসিফ আকবরকে সোচ্চার ভূমিকায় দেখা গেছে। এবারো তাই বন্যা পরিস্থিতি মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। শনিবার রাতে ‘আসিফ আকবর ফাউন্ডেশন’র ঘোষণা দিয়েছেন তিনি। মূলত ফান্ড গঠন করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অংশ নেয়ার জন্যই এই ফাউন্ডেশন। এদিন ফেসবুক লাইভে এসে এমন ঘোষণা দেন তিনি। তিনি বলেন, দেশের ৬৪ জেলায় আমার ফ্যান ক্লাব রয়েছে। প্রতি ক্লাব থেকে ১১ জনের একটা টিম গঠন করবো, যারা জেলায় জেলায় এ ধরনের দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবেন। সব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা মনিটরিং করবো নিজেই।বিস্তারিত…
মুশফিক ম্যাচসেরার পুরস্কার বন্যার্তদের সহায়তায় দিলেন….
নিউজ ডেস্ক ::২৬ আগস্ট ২০২৪, সোমবার রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হওয়ার পর পাওয়া প্রাইজমানি বাংলাদেশের বন্যার্ত মানুষের সহায়তায় দান করেছেন মুশফিকুর রহীম। পাকিস্তানকে গতকাল ১০ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯১ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সঞ্চালক বাজিদ খানকে মুশফিক বলেন, ‘বাজিদ ভাই, আমি আমার দলে পক্ষে কিছু বলতে চাই। আপনারা জানেন আমাদের দেশ ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে। আমি দেশের সবাইকে অনুরোধ করবো, যাদের সামর্থ্য আছে সবাই যাতে বন্যার্তদের সহায়তা করতে এগিয়ে আসে। আমার এই প্রাইজমানি বন্যার্তদের দান করতে চাই।’ ম্যাচসেরা হয়েবিস্তারিত…
সচিবালয়ে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষে আহত অন্তত ৪০
ডেস্ক নিউজ :: রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী-জনতার ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। রোববার রাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে চার থেকে পাঁচজন আনসার সদস্য বাকিরা সবাই শিক্ষার্থী। তবে প্রাথমিকভাবে তাদের নামপরিচয় জানাতে পারেননি তিনি। এর আগে রাত ৯টা ২০ মিনিটের দিকে সচিবালয়েরবিস্তারিত…
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
সাতক্ষীরার সাবেক এসপিসহ ১৮ জনের নামে হত্যা মামলা
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, সদর থানার সাবেক ওসি মহিদুল ইসলাম, সাবেক পিপি এড আব্দুল লতিফ সহ ১৮জনের নামে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হযেছে। সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে মোঃ আজগর আলী বাদী হয়ে রোববার (২৫ আগষ্ট) সাতক্ষীরা আমলী আদালত ১ এ এই মামলা দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মৃতবিস্তারিত…
গত ১৫ বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল, জমা দেওয়ার নির্দেশ
বেসামরিক জনগণকে গত ১৫ বছরে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদান করা লাইসেন্স স্থগিত করা হলো। এতে আরও বলা হয়, তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।


