ট্রাম্পের বিরুদ্ধে সংশোধিত অভিযোগ দাখিল
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়া নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ আছে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের বিরুদ্ধে এর সংশোধিত অভিযোগ (রিভাইজড চার্জ) ইস্যু করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। গত মাসে এ মামলায় সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় দেন। তাতে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালে ফৌজদারি কোনো অপরাধ করে থাকলে প্রেসিডেন্ট সেক্ষেত্রে ব্যাপকভাবে দায়মুক্তি পান। তার বিরুদ্ধে যে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছিল, সেই একই অভিযোগ নতুন করে আনা হয়েছে। কারণ, এখন তিনি ক্ষমতাসীন প্রেসিডেনন্ট নন। তিনি এখন একজন রাজনৈতিক দলের প্রার্থী। এজন্য তাকেবিস্তারিত…
কেন্দ্রীয় ব্যাংকের দখল নিয়ে বিবাদ লিবিয়ার…
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে মাঝে-মধ্যেই সহিংস প্রতিযোগিতা হয়। এ নিয়ে উত্তেজনা আছে। তাতে দেশটির অর্থনীতি আরও ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় লিবিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, কূটনৈতিক উপায়েই শুধু এই ব্যাংক নিয়ে সমস্যার সমাধান হতে পারে। জাতিসংঘ সমর্থিত উদ্যোগে সেখানে বিবদমান গ্রুপগুলোকে নিয়ে জরুরি মিটিং আহ্বান করা হয়েছে। এর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে ওই মন্তব্য করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড নরল্যান্ডের নেতৃত্বে দূতাবাস সব পক্ষকে জাতিসংঘের আহ্বানে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রতিযোগিতারবিস্তারিত…
মুশফিকের টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ ….
ডেস্ক নিউজ ::পাকিস্তানের বিপক্ষে ২৫শে আগস্ট প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এই জয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি অবদান রাখেন মুশফিকুর রহীম। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। এবার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরে এসেছেন এই অভিজ্ঞ ব্যাটার। উন্নতি হয়েছে লিটন কুমার দাস ও বল হাতে দারুণ পারফর্ম করা হাসান মাহমুদেরও। গতকাল পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। টেস্ট ব্যাটারদের তালিকায় মুশফিক ফিরেছেন ১৭তম স্থানে। ক্যারিয়ারে এর আগে ২০২২ ও ২০২৩ সালে এই অবস্থানে উঠেছিলেন তিনি। টেস্টে এটাই সর্বোচ্চ র্যাঙ্কিং মুশফিকের। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েবিস্তারিত…
প্লাবিত জলাভূমি ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ
নিজস্ব প্রতিনিধি : অভ্যন্তরীণ জলাভূমি প্লাবিত ধানক্ষেত/প্লাবনভূমি/প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্তকরণ’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অগস্ট) বেলা ১২টায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তর’র সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার সহকারি পরিচালক রাজ কুমার বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন ও সদর উপজেলা সহকারিবিস্তারিত…
কেশবপুরে টানা বৃষ্টিতে হরিহর নদের পানি উপচে পড়ে জলাবদ্ধতা শুরু
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি ; যশোরের কেশবপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ও হরিহর নদের উপচে পড়া পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা শুরু হয়েছে। পৌরসভার মধ্যকুল খানপাড়া, আলতাপোল মীরপাড়া, বালিয়াডাঙ্গা মোড়লপাড়া, কেশবপুর সাহাপাড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। অতিরিক্ত বৃষ্টি ও নদের উপচে পড়া পানির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিন মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায়, বাড়িঘরে পানি উঠে আসায় পানি বন্ধি হয়ে পড়ছে। সে কারণে বাড়ির মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। হরিহর নদের উপচে পড়া ও টানা বৃষ্টির কারণে পানি বাড়িঘরে ঢুকে পড়েছে। সময় থাকতে বাড়ির মালামাল অন্যত্রবিস্তারিত…
খুলনায় সাবেক এমপির বাড়ি থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী উদ্ধার
zstrong>আলী মাহমুদ::খুলনা সংসদীয় ৬ আসনের পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল, তেল, ডাল উদ্ধার করেছেে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিট্রেট ইফতেখারুল ইসলাম শামিম। মঙ্গলবার দুপুরে আগড়ঘাটাস্থ নিজ বাড়ি থেকে ওই চাল উদ্ধার করা হয়। সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ওবাইদুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম বলেন, খবর পেয়েবিস্তারিত…
আশাশুনিতে সেনাবাহিনীর সাথে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: আশাশুনিতে সেনা বাহিনীর সাথে আইন শৃংখলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলায় দায়িত্বরত সেনা বাহিনীর কর্মকর্তা মেজর মারুফ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার, জামাতের নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাহবুবুল হক ডাবলু, মাওঃ আবু বক্কর সিদ্দিক, এস এম হোসেনুজ্জামান, ওমর ছাকি পলাশ, জামাতের নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা, উপজেলা সহ সেক্রেটারী এড শহিদুল ইসলাম, দরগাহপুর জামাত আমীর আঃ গনি,বিস্তারিত…
সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুনীল কুমার মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ভয়েস অব সাতক্ষীরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সুনীল কুমার মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মণ্ডলের ছেলে। আহতরা হলেন— বিনেরপোতা গ্রামের তারাপদ মণ্ডলের ছেলে মনোহর মণ্ডল (৪২), একই গ্রামের স্বপন শীলের ছেলে উত্তম কুমার শীল (৩৫),বিস্তারিত…
কলারোয়ায় সাবেক এমপি হাবিবসহ কারামুক্ত সকল নেতার সংবর্ধনা উপলক্ষ্যে প্রস্তুতি সভা
কামরুল হাসান :: কলারোয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ নেতা শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় দীর্ঘ কারাভোগের পর মুক্তি পাওয়ায় সংবর্ধনা প্রদানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮আগস্ট) বিকাল ৫ টায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, জেলা বিএনপিরবিস্তারিত…
শার্শায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম কুমারের পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (২৮ আগষ্ট) সকাল ১১টার সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কলেজের অধ্যেক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেশ করে। পরে বিক্ষোভ মিছিল সহকারে যশোর-বেনাপোল মহাসড়ক কিছু সময় অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। “এক দফা এক দাবি, উত্তম তুই কবে যাবি” “স্বৈরাচার দূর্নীতিবাজ প্রিন্সিপ্যাল এর পদত্যাগ চাই” এমনসব শ্লোগানে লেখা ব্যানার এবং প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। অধ্যক্ষের দ্রুত পদত্যাগ চেয়ে স্কুল থেকে বিদায় নিতে আল্টিমেটামবিস্তারিত…


