ট্রাম্পের বিরুদ্ধে সংশোধিত অভিযোগ দাখিল
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়া নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ আছে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের বিরুদ্ধে এর সংশোধিত অভিযোগ (রিভাইজড চার্জ) ইস্যু করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। গত মাসে এ মামলায় সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় দেন।
তাতে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালে ফৌজদারি কোনো অপরাধ করে থাকলে প্রেসিডেন্ট সেক্ষেত্রে ব্যাপকভাবে দায়মুক্তি পান। তার বিরুদ্ধে যে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছিল, সেই একই অভিযোগ নতুন করে আনা হয়েছে।
কারণ, এখন তিনি ক্ষমতাসীন প্রেসিডেনন্ট নন। তিনি এখন একজন রাজনৈতিক দলের প্রার্থী। এজন্য তাকে এই অপরাধের বিচার করা যায় বলে দাবি প্রসিকিউটরদের। তবে ট্রাম্প এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আগেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


