জলবায়ু পরিবর্তনঃ ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি

পাইকগাছা, খুলনা প্রতিনিধি :: বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বর্তমান সরকারকে উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা। তারা তাদের বক্তব্যে বলেছেন যে জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানবশূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় সকলের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। ২৮ আগস্ট ২০২৪ বিকাল ৩ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় লিডার্স শ্যামনগর শাখা অফিসেবিস্তারিত…

পাইকগাছায় সোলাদানা ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০০ পরিবারের মাঝে ডিগনিটি কীট বিতরণ

পাইকগাছা, খুলনা প্রতিনিধি :: অদ্য ২৮ আগস্ট ২০২৪, বুধবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় “Emergency WASH Response to Cyclone Remal Affected People in Paikgacha Upazilla of Khulna District” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলায় সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়ে ১০০০ কিশোরী, যুব নারী ও দরিদ্র পরিবারের মাঝে ডিগনিটি কীট (মর্যাদা উপকরন) বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুর রহমান, প্রধান শিক্ষক, সোলাদানা মাধ্যমিক বিদ্যালয়, প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান উদ্বোধন করেন এস.এম এনামুল হক, সাবেক চেয়ারম্যান, ৫নং সোলাদানা ইউপি। সংগঠনের পক্ষবিস্তারিত…

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ডেস্ক নিউজ :: রেফারির শেষ বাঁশি বাজতেই ভোঁ দৌড়; ডাগআউট থেকে ফুটবলারদের সঙ্গে যোগ দিলেন সাপোর্ট স্টাফরা; শিরোপার উল্লাস বাংলাদেশের! বিপরীতৈ পিনপতন নীরবতা কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সের গ্যালারিতে। স্বপ্নভঙ্গের হতাশায় বিমূঢ় হাজার হাজার দর্শক। স্বাগতিক দর্শকদের নিরাশ করে মাঠের একপাশে চলছে লাল-সবুজের উৎসব। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। সাফ ফুটবলের এই ফরম্যাটের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতল লাল-সবুজ জার্সিধারীরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিরাজুলের গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের গোলে ৭০ মিনিটের দিকে ৩-০ গোলে এগিয়ে থাকে বাংলাদেশ। ৮০ মিনিটে নেপালবিস্তারিত…

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল

ডেস্ক নিউজ :: জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে জারি করা আদেশটি বাতিল করা হয়েছে। আজ (মঙ্গলবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ উহার সকল অঙ্গ সংগঠনের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় নাই এবং যেহেতু সরকার বিশ্বাস করে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উহার ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহবিস্তারিত…

বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করলো বিএনপি

নিউজ ডেস্ক ::দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে আগামী ১লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত আকারে পালন করবে বিএনপি। বুধবার দলের চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। মঙ্গলবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে সম্প্রতি ভয়াবহ বন্যায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের বাঁধ খুলে দেয়ায় এই বন্যা দুর্ভোগের সৃষ্টি করেছে। আমরা সাধ্যমতো বন্যার্তদেরবিস্তারিত…

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক:: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

কলকাতার পর এবার রাজস্থানে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষন ও হত্যার রেশ কাটতে না কাটতেই নতুন করে ধর্ষণের খবরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এবার এক কিশোরীকে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অনলাইন হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের রাজস্থানের যোধপুরে অবস্থিত সরকারি মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটলেও সোমবার সন্ধ্যায় পুলিশকে খবর দেয়া হয়। প্রতাপ নগর অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ অনিল কুমার জানিয়েছেন, গত রোববার সন্ধ্যায় মায়ের বকাঝকা শুনে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়বিস্তারিত…

পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ১১

নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার ফারা শরণার্থী শিবিরে বিমান হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে জেনিনে ইসরাইলের ড্রোন হামলায় বাকি ছয় ব্যক্তি নিহত হন। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর দাবি, তারা জেনিন এবং তুলকার্ম নামক দুটি এলাকায় ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান পরিচালনা করেছে। এটি একটি বড় ইসরায়েলি অভিযান বলে মনে হচ্ছে, যেখানে একই সময়ে জেনিন, তুলকারম, নাবলুস এবং তুবাসের মতো চারটি ফিলিস্তিনি শহরকে লক্ষ্যবস্তু করেছে তারা। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ফিলিস্তিনি অভ্যুত্থান- দ্বিতীয় ইন্তিফাদার পর পশ্চিম তীরের শহরগুলোতে ইসরাইলেরবিস্তারিত…

মেহজাবিন উচ্ছ্বসিত

নিউজ ডেস্ক::ছোট পর্দায় টানা কয়েক বছর কাজ করে নাটকের শীর্ষ অভিনেত্রীর তকমা অর্জন করেছিলেন মেহজাবিন চৌধুরী। ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। এরপর অবশ্য গতানুগতিক গল্প এবং নতুনদের সুযোগ দেয়ার জন্য নাটকে কাজ প্রায় বন্ধই করে দেন। মনের মতো হলে সিনেমা কিংবা ওয়েবের কাজ করবেন বলেও জানান। পাশাপাশি বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। এদিকে নতুন খবর হলো, মেহজাবিন এরইমধ্যে তার অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ শেষ করে ফেলেছেন। শুধু তাই নয়, ‘সাবা’ নামের এ সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে। ৭ই সেপ্টেম্বর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত হবেবিস্তারিত…

কেন্দুয়ায় ২০ শিক্ষক-কর্মচারীকে শোকজ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৪, বুধবার ,নেত্রকোনার কেন্দুয়ায় এক মাদ্রাসার ২০ শিক্ষক-কর্মচারীকে শোকজ করা হয়েছে। এ ঘটনাটি কেন্দুয়া উপজেলার মনকান্দা এম.ইউ.আলিম মাদ্রাসায় ঘটেছে। গত ২১শে আগস্ট মাদ্রাসায় লাগাতার অনুপস্থিতির জন্য তাদেরকে এই কারণ দর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। ওই নোটিশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসকের অবগতি জন্য পাঠানো হয়েছে। নোটিশে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাদ্রাসায় অনুপস্থিতির জন্য কেন বেতনভাতা কর্তন এবং শৃঙ্খলা পরিপন্থি আচরণের জন্য যথাযথ কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না এর সন্তোষজনক জবাব দিতে পাঁচ কর্মদিবসেরবিস্তারিত…