সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুনীল কুমার মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ভয়েস অব সাতক্ষীরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সুনীল কুমার মণ্ডল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মণ্ডলের ছেলে।

আহতরা হলেন— বিনেরপোতা গ্রামের তারাপদ মণ্ডলের ছেলে মনোহর মণ্ডল (৪২), একই গ্রামের স্বপন শীলের ছেলে উত্তম কুমার শীল (৩৫), মৃত রবীন্দ্র দেবনাথের ছেলে বাবু দেবনাথ (৩৮), হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সুরঞ্জন বিশ্বাস (৩৪), রবীন্দ্রনাথ মল্লিকের ছেলে প্রহল্লাদ মল্লিক (৪০), প্রশান্ত মণ্ডলের ছেলে বিরিঞ্চি মণ্ডল (৫০) ও ফজলুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩৫)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি মেম্বার বিশ্বনাথ জানান, সুনীল মণ্ডলসহ আটজন একটি ইঞ্জিনচালিত ভ্যানে সাতক্ষীরার দিকে ঘেরে মাছ ধরতে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পাওয়ার গ্রিড সাব স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান সুনীল মণ্ডল। আহত হন সাতজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করায়। আহতদের মধ্যে উত্তম শীল ও সুরঞ্জন বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় বাসিন্দা দীপঙ্কর কুমার জানান, পল্লী বিদ্যুতের পাওয়ার গ্রিড সাবস্টেশনে বালি ভরাট করার জন্য সড়কের ওপরে বালির স্তূপ করে রাখা হয়েছে। চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।






সম্পর্কিত সংবাদ

  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ
  • ‎সাতক্ষীরায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
  • টিয়োবওয়েল স্থাপনের মাধ্যমে সুপ্রিয় পানির ব্যবস্থা করেছে সাউন্ড
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬
  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানকে ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা