এবার বুবলী বন্যার্তদের পাশে
নিউজ ডেস্ক::ভয়াবহ বন্যার কবলে দেশের বেশকিছু জেলা। বন্যায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। এ অবস্থায় যে যেভাবে পারছেন ভালোবাসার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। শোবিজ তারকারাও তার ব্যতিক্রম নন। এরইমধ্যে বানভাসিদের প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন অনেক তারকা। এবার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সশরীরে গিয়ে নোয়াখালী এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। পরে সেই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ, এটা আমারবিস্তারিত…
জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকারে: তারেক রহমান
নিউজ ডেস্ক ::আগামীতে কারা সরকার গঠন করবে, বাংলাদেশের জনগণই তা ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বলে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ-নিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্যবিস্তারিত…
ভালো ও খারাপ স্পর্শের পার্থক্য শেখাতে হবে, বললেন ঋতুপর্ণা
নিউজ ডেস্ক::কলকাতার আরজি কর কাণ্ডে এখনো উত্তাল ভারত। সমাজে নারীদের অবস্থান নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। অনেকেই দাবি করছেন, ছোটবেলা থেকেই শিশুদের যৌনশিক্ষার পাঠ দেওয়া উচিত। এবার এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্কুলে এখন ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য শেখানো হয়। প্রতিটা স্কুলেই কিন্তু এই শিক্ষাটা দেওয়া জরুরি। শুধু মেয়েদের নয়। ছেলেদেরও এই শিক্ষাটা দেওয়া দরকার। যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে, ছেলেদেরও বোঝানো উচিত তাদের কী ভাবে চলা উচিত। সম্মানের সঙ্গে বাঁচতে হলে কী কী করা উচিত আর কী করা উচিত নয়,বিস্তারিত…
পাইল্স রোগের সাধারণ জ্ঞান ও প্রতিকার
ডা. মোহাম্মদ তানভীর জালাল নিউজডেস্ক::৩১ আগস্ট ২০২৪, শনিবার অনেকের জীবনের একটি বিড়ম্বনার নাম এই হেমোরয়েড, পাইলস বা অর্শ রোগ। গবেষণায় দেখা যায় বয়স পঞ্চাশের কোটায় যেতে না যেতেই শতকরা ৫০ ভাগ মানুষ এই রোগে আক্রান্ত হন। পাইলস হওয়ার কারণ: হেমোরয়েডস বা পাইলস নামগুলো সাধারণভাবে রোগ বোঝাতে ব্যবহৃত হলেও আসলে এটা পায়ুপথের শেষাংশে থাকা একধরনের রক্তনালিগুচ্ছের সাধারণ নাম। বৃহদান্ত্রের শেষভাগে মলদ্বারের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো এই রক্তনালিগুচ্ছ বা জালিকা প্রয়োজনমতো সঙ্কুচিত ও প্রসারিত হয়ে মলত্যাগে সহায়তা করে। পাইলস বা অর্শ রোগ হলো এই রক্তনালিগুচ্ছের প্রদাহ ও সংক্রমণ। রোগটিকে আমরাবিস্তারিত…
শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক উভয় সঙ্কটে ভারত
নিউজ ডেস্ক :: আন্তজার্তিক ডেস্ক::কূটনৈতিক উভয় সঙ্কট। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে বেকায়দায় ফেলেছেন। তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। তাকে অব্যাহতভাবে আশ্রয় দেয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কেও সমান সচেতনতা রয়েছে। অনলাইন টেলিগ্রাফে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা লিখেছেন সাংবাদিক দেবাদীপ পুরোহিত। তিনি আরও লিখেছেন, রাজপথের সহিংস বিক্ষোভের মুখে গত ৫ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে নয়া দিল্লির কাছে হিন্দোন বিমানঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা। তখন থেকেই তিনি ভারতে একটি অজ্ঞাত স্থানে কঠোর নিরাপত্তায় আছেন। শেখ হাসিনার কূটনৈতিকবিস্তারিত…
ভারত অনূর্ধ্ব-১৯ দলে রাহুল দ্রাবিড়ের ছেলে
ডেস্ক নিউজ ::রাহুল দ্রাবিড়ের ছেলে ক্রিকেটের পথ ধরেই এগিয়ে যাচ্ছেন, নানা সময়েই তা খবরে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে। এবার ভারতীয় কিংবদন্তির ছেলে জায়গা পেলেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচের সিরিজ ও চার দিনের ম্যাচের সিরিজ, দুটি স্কোয়াডেই ঠাঁই পেয়েছেন সামিত দ্রাবিড়। বাবা রাহুল দ্রাবিড়কে মনে করা হতো ব্যাটিং শুদ্ধতার প্রতীক। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। দলীয় সমন্বয়ের স্বার্থে ওয়ানডেতে তিনি উইকেটকিপিংও করেছেন অনেকদিন। ছেলে সামিত অলরাউন্ডার। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করেন ১৮ বছর বয়সী ক্রিকেটার। চশমা চোখে তার ব্যাটিংয়ের ছবি নানা সময়েই সংবাদমাধ্যমে এসেছে।বিস্তারিত…
ডি মারিয়ার ক্যারিয়ারে সবচেয়ে বাজে কোচ কে?
নিউজ ডেস্ক ::খেলোয়াড়রা সাধারণত ক্যারিয়ারেও প্রিয় কোচের নানাভাবে স্মরণ করেন। কিন্তু ক্যারিয়ারে বাজে কোচের কথা সরাসরি সহজে কেউ বলতে চান না। এমন প্রসঙ্গ এলে এড়িয়ে যান সবাই। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার আনহেল ডি মারিয়া সরাসরিই নিজের ক্যারিয়ারে সবচেয়ে বাজের কোচের নাম বলেছেন। তিনি লুইস ফন গাল। ২০২২ কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস কোচ ফন গালের দিকে এগিয়ে লিওনেল মেসির স্বভাববিরুদ্ধ উদ্যাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি। সেই ফন গালকে ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফন গালকে নিয়ে বেশ খোলামেলাবিস্তারিত…
কমল জ্বালানি তেলের দাম, রাত থেকে কার্যকর
অনলাইন ডেস্ক :: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ৬ টাকা দাম কমানো হয়েছে। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৬ দশমিক ৭৫ টাকা থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা এবং কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়।বিস্তারিত…
শ্যামনগরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার শ্যামনগরে রুবিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রমজাননগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে পারিবারিক কলহের জেরে স্বামী সাদ্দাম হোসেন রুবিয়াকে মারপিট করেন বলে অভিযোগ করেন প্রতিবেশী ও গৃহবধূর বাবা। ঘটনার পর থেকে পলাতক আছেন সাদ্দাম হোসেন। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নিহত রুবিয়া খাতুনের ৬ মাস ও ৪ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে রুবিয়াকে মারধর করেন তাঁর স্বামী।বিস্তারিত…
বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক :: বিভিন্ন রাজনৈতিক দলে সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৩১ আগস্ট) বিকেল তিনটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগসহ তাদের জোটেরবিস্তারিত…


