জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকারে: তারেক রহমান

নিউজ ডেস্ক ::আগামীতে কারা সরকার গঠন করবে, বাংলাদেশের জনগণই তা ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন বলে বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতন, গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয়। নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণ-নিপীড়নকারী আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ঙ্কর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা, আর সর্বত্র তাদের অবস্থান এবং তাদের কৌশলও চোরাগুপ্তা।

এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তৃণমূল সতর্ক নজরদারি রাখলে কোন ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুণ্ন করতে পারবে না, ইনশাআল্লাহ।

একইসঙ্গে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সকল অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তারেক রহমান।






সম্পর্কিত সংবাদ

  • ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ক্ষতি করতে চাই না: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল