আনোয়ার হোসেন মঞ্জু আটক
নিউজ ডেস্ক :: জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।
কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজী সেলিম
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়ার সময় কাঠগড়ায় তাকে অঝোরে কাঁদতে দেখা যায়। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান উভয়পক্ষের শুনানি শেষে তার এই রিমান্ড মঞ্জুর করেন। এরআগে এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন চান। শুনানি শেষে আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। এসময় কাঠগড়ায় হাজী সেলিমকে অঝোরেবিস্তারিত…
বন্যার্তদের পুনর্বাসনে গাইবে ১২ ব্যান্ড
নিউজ ডেস্ক::টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অনেক জেলায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ। অনেকে হারিয়েছেন ঘরবাড়ি। এবার বন্যার্তদের পুনর্বাসনের জন্য কনসার্টের আয়োজন করেছে ইউনাইটেড কমিউনিকেশন্স। ‘ঢাকা রক কার্নিভাল সিজন ১: স্বাধীন বাংলা বেতার’ শিরোনামে কনসার্টে অংশ নিচ্ছে দেশের ১২টি ব্যান্ড দল। এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৬ই সেপ্টেম্বর রাজধানীর ১০০ ফিট গ্রীনভিল আউটডোরসে। জানা গেছে, এই কনসার্টটির পরিকল্পনা চলছিল অনেকদিন আগে থেকেই। কিন্তু দেশের এই বর্তমান পরিস্থিতিতে যখন সকল স্পনসর হাত গুটিয়ে নেয় তখন তারা পিছিয়ে না গিয়ে কনসার্টটিকে নিজস্ববিস্তারিত…
শিক্ষার্থীদের সড়ক অবরোধ কটিয়াদীতে বাস ভাড়া কমানোর দাবিতে….
নিউজ ডেস্ক::কিশোরগঞ্জের কটিয়াদী থেকে ঢাকাগামী সকল প্রকার বাসের ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীগণ। কিন্তু তাদের দাবির প্রতি বাস মালিক পক্ষ কর্ণপাত না করায় কটিয়াদী বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ ও বাস আটক করে রাখে। রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসারের মধ্যস্থতায় বাস মালিক পক্ষ ও ছাত্র সমন্বয়ক নেতৃবৃন্দের সঙ্গে আলাপ- আলোচনা করে ছাত্রদের যৌক্তিক দাবির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। এতে ঢাকা টু কটিয়াদী গেটলক সার্ভিসের ভাড়া ৫০ টাকা কমিয়ে ৩০০ টাকা, অন্যান্য সুপার ও যাতায়াতের ভাড়া ২৫ টাকা কমিয়ে ২৭৫ টাকা এবং জলসিঁড়ি ও উজান ভাটির ভাড়া ২০বিস্তারিত…
চোখের নিচে ডার্ক সার্কেল বা কালো দাগ
নিউজ ডেস্ক:: অধ্যাপক ডা. এসএম বখতিয়ার ,২ সেপ্টেম্বর ২০২৪, সোমবার ডার্ক সার্কেলের লক্ষণসমূহ বিবর্ণতা: চোখের নিচের ত্বক আশপাশের জায়গার চেয়ে গাঢ় দেখায়, প্রায়ই নীলাভ বা বেগুনি আভা থাকে। ফোলাভাব: কিছু ক্ষেত্রে, চোখের নিচে ফোলাভাব বা ব্যাগগুলোর সঙ্গে ডার্ক সার্কেল হতে পারে। পাতলাতা: চোখের নিচের ত্বক আপনার মুখের বাকি অংশের ত্বকের চেয়ে পাতলা, রক্তনালিগুলোকে আরও দৃশ্যমান করে তোলে। বলিরেখা: ডার্ক সার্কেল চোখের চারপাশে সূক্ষ্মরেখা এবং বলিরেখার উপস্থিতি জোরদার করতে পারে। কালো দাগের কারণ: জিনগত এবং জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে। সবচেয়ে উপযুক্ত চিকিৎসা নির্ধারণের জন্যবিস্তারিত…
চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির ৩ নেতার পদ স্থগিত, মুন্সিগঞ্জে দুই নেতা বহিষ্কার
নিউজ ডেস্ক::চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির ৩ নেতার পদ স্থগিত এবং মুন্সিগঞ্জ জেলাধীন লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক পৃথক বিবৃতি এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, ১ম যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক এনাম ও আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।ওদিকে সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ভিত্তিতেবিস্তারিত…
রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের চাঁদা দাবি, কাপ্তাই হ্রদে জাল ফেলেনি অধিকাংশ জেলে
নিউজ ডেস্ক ::রাঙ্গামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের ২ কোটি টাকা চাঁদা দাবিতে কাপ্তাই হ্রদে জাল ফেলেনি অধিকাংশ জেলে। দেশের এক দশমাংশ এলাকা জুড়ে পার্বত্য চট্টগ্রাম যেন উপজাতীয় চাঁদাবাজদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় উপজাতীয় আঞ্চলিক দলগুলোর চার গ্রুপের দাবিকৃত চাঁদা পরিশোধ না করায় মৌসুমের শুরুর দিন রোববার মৎস্য আহরণ উৎসবে কাপ্তাই হ্রদে জাল ফেলতে পারেনি ৬০ শতাংশ জেলে। এতে রাঙ্গামাটির স্থানীয় বাজারগুলোতে কাপ্তাই হ্রদের মাছের উপস্থিতি অন্যান্য বছরের মতো লক্ষ্য করা যায়নি।স্থানীয় একাধিক মৎস্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ১২৭ দিন সরকারি সিদ্ধান্তে বন্ধ থাকার পর শনিবার মধ্যরাত থেকে কাপ্তাইবিস্তারিত…
সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
নিউজ ডেস্ক ::সরকারের সব সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি হবে সূত্রে এই তথ্য জানা গেছে। সরকার গঠনের পর এটি সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। এ সংক্রান্ত চিঠি সব মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হবে বলে জানা গেছে। বর্তমান প্রেক্ষাপটে সভাটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাসহ বিভিন্ন বিষয় আলোচিত হতে পারে বলে জানা গেছে। মূলত সরকারের অগ্রাধিকারগুলো মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সামনে তুলে ধরে তা বাস্তবায়নের নির্দেশনা দেবেন অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান।বিস্তারিত…
এবার ওটিটিতে আসছে ‘তুফান’
নিউজ ডেস্ক::গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘তুফান’। মুক্তির দিন থেকেই হাউজফুল ছিল ছবিটি। মাত্র ১৫ দিনেই আয় তুলে নেয় রায়হান রাফি পরিচালিত ‘তুফান’। শুধু দেশেই নয়, আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়াতেও সাড়া ফেলেছে এ ছবি। এবার ‘তুফান’ আসছে ওটিটি প্ল্যাটফরমে। দুই বাংলার দুই ওটিটি প্ল্যাটফরম চরকি ও হইচইতে চলতি মাসের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিনেমাটি। হইচই কর্তৃপক্ষ জানায়, ‘তুফান’ হইচইতে আসছে এই খবরে আমাদের দর্শক ও পার্টনারদের মধ্যে ব্যাপক এক্সসাইটমেন্ট এরইমধ্যে লক্ষ্য করছি। তুফান হইচইতে মুক্তি দেয়ার মধ্যদিয়ে আমরা বাংলাদেশের দর্শকদের দৃঢ় মূল্য প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি।বিস্তারিত…
ইউরোপীয়ান ইউনিয়নকে বাংলাদেশের মানবাধিকারের অগ্রগতিতে সহায়তা করা উচিত: হিউম্যান রাইটস ওয়াচ
নিউজ ডেস্ক:;আন্তর্জাতিক ডেস্ক ::বাংলাদেশের মানবাধিকারের অগ্রতিতে সহায়তা করা উচিত বলে মনে করছে আন্তর্জতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গণতান্ত্রিক উত্তরণ এবং মানবাধিকারের অগ্রগতির সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশি জনগণের গত কয়েক মাস বিপুল সাহস দেখিয়েছে। তাদের অনেক চড়া মূল্য দিতে হয়েছে। ইউরোপীয়ান ইউনিয়নের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের সমর্থনের জন্য দৃঢ় পদক্ষেপ নেয়া। কয়েক সপ্তাহের বিক্ষোভের পর শেখ হাসিনার সরকারের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। ফলত তিনি পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ দমন করতে যে মারাত্মক দমন-পীড়ন চালানো হয় তাতে শত শতবিস্তারিত…


