নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেল রুশ গুপ্তচর তিমি

নিউজ ডেস্ক:;আন্তর্জাতিক ডেস্ক ::রাশিয়ার গোয়েন্দা সংস্থার একটি প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর তিমিকে মৃত অবস্থায় নরওয়ের সমুদ্র সীমায় পাওয়া গেছে। তিমিটির ডাক নাম ছিল হাবালদিমির। নরওয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকার সমুদ্র উপকূলে তিমিটির মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে প্রাণীটির দেহ পরীক্ষার জন্য নিকটতম একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, পাঁচ বছর আগে প্রথমবার এই তিমিটিকে গুপ্তচর হিসেবে শনাক্ত করা হয়। তখন তিমিটির শরীরে একটি গোপ্র ক্যামেরা পাওয়া যায় যেটি রাশিয়ার তৈরি বলে প্রমাণিত হয়। প্রাণীটি সম্পর্কে একটি খবর ছড়িয়ে পড়ে যে এটি একটি গুপ্তচর তিমি। বিশেষজ্ঞরা বলেছেনবিস্তারিত…

ইউনাইটেডকে সহজেই হারালো লিভারপুল

নিউজ ডেস্ক::ম্যাচের আগে লিভারপুলের চেয়ে নিজ দল ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছিয়ে রাখেন কোচ এরিক টেন হাগ। মাঠের লড়াইয়ে পার্থক্যটা যেন আরও স্পষ্টভাবেই ফুটে উঠলো। সেখানে দাপট দেখিয়ে জয় তুলে নেয় অলরেডরা। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল প্রিমিয়ার লীগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্না স্লটের দল। লুইস দিয়াসের জোড়া গোলের পর ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ। তবে আক্রমণে দাপট দেখালেও গোলের জন্য খুব বেশি শট লক্ষ্যে রাখতে পারেনি লিভারপুল। প্রতিপক্ষের সমান তিনটি শট লক্ষ্যে রাখতে পারে তারা, তবে তিনটিতেই জালের দেখা পায় দলটি। সেখানে ইউনাইটেড সফল হতে পারেনি একবারও।চলতি আসরে  তিন ম্যাচের সবগুলোই জিতল লিভারপুল।বিস্তারিত…

সাতক্ষীরায় সাবেক এসপিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আজাহারুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশি হেফাজতে নির্যাতন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ ভরি সোনার গয়না ও ৩২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামানসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) ভুক্তভোগী ব্যবসায়ী ও মামা ভাগনে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজাহারুল ইসলাম সাতক্ষীরার আমলি আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক নয়ন বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, সাতক্ষীরা চেম্বারবিস্তারিত…

সুশাসন প্রতিষ্ঠার সঙ্গেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে অন্তর্বর্তী সরকারকে’

নিউজ ডেস্ক :: সুশাসন প্রতিষ্ঠার সঙ্গেই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ। রোববার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের সভায় মঞ্চের নেতারা এ মন্তব্য করেন। এতে নেতৃবৃন্দ জনগণের সরকার প্রতিষ্ঠায় বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে গণতন্ত্র মঞ্চের দীর্ঘ সময়ের যে আন্দোলন প্রচেষ্টা ও প্রত্যয়ে জনগণের মাঝে যে স্বপ্নবীজ বুনেছিলো তা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার ভিত্তি বলে উল্লেখ করেন। নেতারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তার প্রতি মানুষের আকাক্সক্ষা অনেক। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক সংস্কার প্রয়োজন। জাতীয় পুনর্গঠন কমিশন,বিস্তারিত…

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :: চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আগেই সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগমের। গত ২৭ আগস্ট মহাসচিবের সহধর্মিণী সিঙ্গাপুরে গেছেন। কিন্তু মহাসচিব দেশের ভয়াবহ বন্যা ও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে তারিখ পরিবর্তন করেছেন। রোববার রাতে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। এর আগে গত মার্চে কারাগার থেকে মুক্তির পরবিস্তারিত…

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান ৪ সেপ্টেম্বর থেকে

নিউজ ডেস্ক :: অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী ৪ সেপ্টেম্বর থেকে সারাদেশে যৌথ অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে সরকার। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছেÑ ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানে পুলিশ, র‌্যাবের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেবেন। ইতোমধ্যে যৌথ অভিযানের কর্মপরিকল্পনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন বাহিনীকে বেশ কিছু দিকনির্দেশনা দেওয়া হয়ে এর আগে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রেরবিস্তারিত…

শেখ হাসিনার হাতে আছে ১৮ দিন, অপশন মাত্র দুটি

নিউজ ডেস্ক:;বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। এরমধ্যে হত্যা মামলাই বেশি। গণহত্যার মামলা নিয়ে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার প্রস্তুতি চলছে। তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল হওয়ায় ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার সম্ভাবনা কমে গেছে। ভারতের আইন অনুযায়ী বিনা ভিসায় শেখ হাসিনা সে দেশে ৪৫ দিন থাকতে পারবেন। এর মধ্যে কেটে গেছে ২৭ দিন। এই অবস্থায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দুটি পথ খোলা রয়েছে। হয় তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় চাইবেন, নয়তো দেশে ফিরে আসবেন। এই মুহূর্তে আর কোনো অপশন নেই ৭৭বিস্তারিত…

ডিসেম্বরেই হাইস্কুলে ফিরছে বার্ষিক পরীক্ষা

নিউজ ডেক্স :: নতুন শিক্ষাক্রমে পরীক্ষা উঠিয়ে দেয়া হলেও চলতি বছরই ডিসেম্বর মাসে হাইস্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আয়োজন ও মূল্যায়ন করা হবে। সংশোধিত ও মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই হাইস্কুলগুলোতে পাঠানো হবে। রবিবার (১ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম-২০২২, নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনায় এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বি উপসচির মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ২০২৪ সালের অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ওবিস্তারিত…

১৭বছর জাতির বুকে চেপে থাকা যন্ত্রণা দূর হয়েছে: শফিকুর রহমান

নিউজ ডেস্ক ::জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাবুদের দরবারে শুকরিয়া। ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন। আকাশে এখনো কালো মেঘ আছে। আল্লাহ যেন তা সরিয়ে দেন। দেশের আকাশ যেন দিনের আলোয় ফর্সা হয়ে ঝলমলিয়ে ওঠে। তিনি কুষ্টিয়ায় যারা শহিদ হয়েছেন রোববার তাদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ফরিদপুর শহরতলীর মুন্সীবাজার বাইপাস সড়ক এলাকায় যাত্রাবিরতির সময় তিনি একথা বলেন। জামায়াতের আমির বলেন, শহিদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন, আল্লাহ যেন তাদের শহিদ হিসাবে কবুল করেন। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মতলববাজবিস্তারিত…

বন্যা নিয়ে ফের দুঃসংবাদ

নিউজ ডেস্ক::চলতি মাসে ফের বন্যার পূর্বাভাস রয়েছে। বন্যার গেরো থেকে যেন মুক্তি মিলছেই না। চলতি বছর জুন থেকেই শুরু হয় বন্যা। তবে তা ভয়ংকর রূপ নেয় আগস্টে। এরই মধ্যে নতুন মাস সেপ্টেম্বরে ফের বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১ সেপ্টেম্বর) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ ড. মো. ছাদেকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। তিনি আরও জানান, এ ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকেবিস্তারিত…