জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা
ইরানের মিসাইল হামলার ঘটনায় নিন্দা না জানানোয় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ আখ্যা দিয়ে তার প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল।
বুধবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ এ কথা জানান।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস।
‘জাতিসংঘ মহাসচিব ইসরায়েলবিরোধী, সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা এবং আগামী প্রজন্মের কাছে জাতিসংঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন’ বলে জানান তিনি।
এর আগে, মঙ্গলবার (১ অক্টোবর) জাতিসংঘের প্রধান মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির পর এ নিয়ে নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি যুদ্ধ বিরতিরও আহবান জানিয়েছিলেন। সূত্র: বিবিসি বাংলা
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


