নামাজ না পড়লে যে শাস্তি

নিউজ  ডেস্ক  :: ইবাদত হিসেবে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ধনী-গরিব সবার ওপরই ফরজ। অন্য দিকে হজ ও জাকাত ফরজ ইবাদত হলেও তা কেবল নির্দষ্ট নেসাব পরিমাণ সম্পদশালীদের ওপর ফরজ। কেয়ামতের দিন সর্ব প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আবার এই নামাজকেই বলা হয়েছে, জান্নাতের চাবিকাঠি। যথাযথভাবে নামাজ আদায় ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। কেউ কোনো ওয়াক্তের নামাজ ছেড়ে দিলে সেটার জন্য শাস্তি ভোগ করতে হবে। ইমানের পর ইসলামের সবচেয়ে বড় স্তম্ভ হলো নামাজ। বড় বড় মজবুত অট্টালিকা নির্মাণ করতে গেলে যেমন মূল ফাউন্ডেশনের দিকে লক্ষবিস্তারিত…

রিজার্ভে হাত না দিয়েই ১৮ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করল বাংলাদেশ

নিউজ  ডেস্ক  ::  রিজার্ভে হাত না দিয়েই ১৮ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করল বাংলাদেশ ,বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে কোনো অর্থ ব্যয় না করেই গত দুই মাসে দেড় বিলিয়ন ডলার (১১৯ টাকা হিসেবে ১৭ হাজার ৮৭০ কোটি টাকা) দেনা পরিশোধ করেছে। আর এর ফলে পণ্য আমদানিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ডিসেম্বরের মধ্যে সব দায় মেটানো শেষে আরও ইতিবাচক ধারায় ফিরবে দেশের অর্থনীতি। বিনিয়োগ, প্রবৃদ্ধি নিয়ে এই মুহূর্তে চিন্তা না করে, ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। ড. আহসান এইচবিস্তারিত…

স্বতন্ত্র পরিদপ্তরসহ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের ৬ দাবি

নিউজ  ডেস্ক  ::  স্বতন্ত্র পরিদপ্তর গঠন ও ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদানসহ ছয় দাবি জানিয়েছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীরা।শনিবার (১৯ অক্টোবর) ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী টেকনোলজিস্টদের পদায়ন করার আহ্বানও জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন। যেমন খুশি তেমন চলে ১০ মেডিকেল কলেজ তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ১ জন চিকিৎসকের বিপরীতে ৩ জনবিস্তারিত…

ঝাউডাঙ্গায় জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা বৈঠক-২০২৪ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার ঝাউডাঙ্গা ফুড গার্ডেন রেস্টুরেন্ট মিলনায়তনে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সকল ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারী প্রভাষক আশরাফুল আলম বুলু। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে ভার্চুয়াল বক্তব্য পেশ করেন, ঢাকা মাহনগর দক্ষিনের কর্মপরিষদ সদস্য মোঃবিস্তারিত…

খাজরায় ওয়াপদার রাস্তা  সংষ্কার কাজ শুরু

জি এম মুজিবুর রহমান, :: আশাশুনি  উপজেলার খাজরার তুয়ারডাঙ্গা উত্তর মাথায় ওয়াপদার রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারের আওতাভুক্ত ওয়াপদার ৮০ ফুট দৈর্ঘ্য রাস্তার সংষ্কার কাজ মাটি ভরাট করা হচ্ছে। খোলপেটুয়া নদীর অতিরিক্ত জোয়ারের ফলে ৮০ফুট রাস্তায় বিভিন্ন সময়ে ফাটল ধরে ভেঙে নদী গর্ভে চলে গেলে ঝুকিপূর্ন হয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে অবিহিত করলে তিনি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধ পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিক নিয়ে সংষ্কারবিস্তারিত…

গাজা যোদ্ধাদের প্রধানের ময়নাতদন্তের পর যা জানালেন চিকিৎসক

নিউজ  ডেস্ক  :: গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ারের মরদেহের ময়নাতদন্ত করেছেন চেন কুগেল নামের এক চিকিৎসক। সিনওয়ারের মৃত্যু কীভাবে হয়েছে এবং তার দেহে কী কী ক্ষত ছিল সে ব্যাপারে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বিস্তারিত জানিয়েছেন তিনি।এই চিকিৎসকের দাবি, সিনওয়ারের মৃত্যু হয়েছে গুলির আঘাতে। যেটি তার মাথায় করা হয়েছিল। যা নতুন ও চমকপ্রদ তথ্য।এর আগে ইসরায়েল জানিয়েছিল, সিনওয়ারের মৃত্যু হয়েছে ট্যাংকের গোলার আঘাতে। অবশ্য সিনওয়ারের দেহে ট্যাংকের গোলার আঘাতের চিহ্নও পাওয়া গেছে। চিকিৎসক চেন কুগেল বলেন, তার মৃত্যুর কারণ- মাথায় গুলি লাগা। তার মাথায় একটি গুলি পাওয়া গেছে। এবিস্তারিত…

সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

 নিউজ  ডেস্ক  ::জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাধার মুখে শেষ পর্যন্ত বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে ঘেরাও করা যাবে না। তবে সীমান্তের সোনাতলা এলাকার মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ৩ ও ৪ নম্বর পর্যন্ত অংশে আনুমানিক ১৫ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতেবিস্তারিত…

অন্তর্বর্তী সরকারকে ২৩ প্রস্তাব দিল এলডিপি

নিউজ  ডেস্ক  :: রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আলোচনা শেষে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, আজ আমরা ২৩টি প্রস্তাব দিয়েছি। বাংলাদেশের জনগণের জন্য যা প্রয়োজন প্রস্তাবে সেগুলো রয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অলি আহমেদ বলেন, আগামীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন, সুন্দর প্রশাসন চালানোর জন্য, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য, দ্রব্যমূল্যের জন্য মানুষ কষ্ট পাচ্ছে, তাদের সহযোগিতা করার জন্য আমাদের প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। তিনি বলেন,বিস্তারিত…

ইরানে হামলা হলে বিপর্যয় নেমে আসবে: ইসরাইলকে রাশিয়া

নিউজ  ডেস্ক ::  ইরানের পরমাণু স্থাপনায় হামলা না চালাতে ইসরাইলকে পরামর্শ দিয়েছে রাশিয়া। এ ধরনের পদক্ষেপকে বিপর্যয়কর বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ বলেছেন, ইরানের পরমাণু স্থাপনায় হামলার কথা চিন্তা করলেও তা হবে পরমাণু নিরাপত্তার নিয়মের গুরুতর লঙ্ঘন। খবর বার্তা সংস্থা তাসের। রিয়ারকভ বলেন, আমরা ইরানের পরমাণু স্থাপনায় হামলার সম্ভাবনা অনুমানমূলকভাবে বিবেচনা করার বিরুদ্ধেও ইসরাইলকে বারবার সতর্ক করে আসছি। এটি হবে একটি বিপর্যয়কর পদক্ষেপ এবং প্রতিষ্ঠিত পারমাণবিক নিরাপত্তানীতির সম্পূর্ণ লঙ্ঘন । হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির প্রধান নেতাদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরাইলেবিস্তারিত…

চট্টগ্রামের দুই স্টেডিয়াম দ্রুত সংস্কারের নির্দেশ উপদেষ্টা আসিফের

নিউজ  ডেস্ক  :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের দুটি স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন তিনি। শনিবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করেন উপদেষ্টা। স্টেডিয়াম দুটিতে যেসব জরুরী সংস্কার প্রয়োজন, সেসব কাজ দ্রুত শুরু করতে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্দেশনা দিয়েছেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ মাঠে গড়ানোর কথা। এর আগেই স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ক্রীড়াবিস্তারিত…