খাজরায় ওয়াপদার রাস্তা  সংষ্কার কাজ শুরু

জি এম মুজিবুর রহমান, :: আশাশুনি  উপজেলার খাজরার তুয়ারডাঙ্গা উত্তর মাথায় ওয়াপদার রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারের আওতাভুক্ত ওয়াপদার ৮০ ফুট দৈর্ঘ্য রাস্তার সংষ্কার কাজ মাটি ভরাট করা হচ্ছে।
খোলপেটুয়া নদীর অতিরিক্ত জোয়ারের ফলে ৮০ফুট রাস্তায় বিভিন্ন সময়ে ফাটল ধরে ভেঙে নদী গর্ভে চলে গেলে ঝুকিপূর্ন হয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে অবিহিত করলে তিনি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধ পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিক নিয়ে সংষ্কার কাজ শুরু করেছেন। কাজ শেষ হতে যত টাকা খরচ হবে পাউবো বহন করবে বলে জানা যায়।
খাজরা ইউনিয়ন বিএনপির আহবায়ক বুরহান উদ্দীন বুলু বলেন, তুয়ারডাঙ্গা ওয়ার্ড বিএনপির সদস্য শাহ জামালসহ অন্যরা আমাকে ওয়াপদার রাস্তা ঝুকিপূর্ন হয়ে পড়েছে খবর দিলে আমি ইউএনও স্যারকে বিষয়টি জানাই।

ইউএনও স্যারের প্রচেষ্টায় দ্রুত সংষ্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়রা ইউএনও স্যার ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।







সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল