চট্টগ্রামের দুই স্টেডিয়াম দ্রুত সংস্কারের নির্দেশ উপদেষ্টা আসিফের
নিউজ ডেস্ক :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের দুটি স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছেন তিনি।
আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণ মাঠে গড়ানোর কথা। এর আগেই স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার তাগিদ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
এ বিষয়ে আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে বলা হয়, ‘আফসোসের নাম চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। ১৯ বছর আগে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ এখানে হয়েছে। রক্ষণাবেক্ষণ নেই, মাঠের বেহাল অবস্থা। গ্যালারি, মাঠ কিংবা প্রবেশপথ, তাকানো যাচ্ছে না কোনদিকেই। বিপিএলের সময় বিদেশি ক্রিকেটাররা এখানেও আসেন অনুশীলন করতে। এবার সংস্কারের ছোঁয়া পড়বে এখানেও।’
সম্পর্কিত সংবাদ
একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
প্রয়াত ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া বর্তমানেবিস্তারিত…
থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
বাংলাদেশের প্রতিভাবান সাঁতারু সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ওপেন সিনিয়র চ্যাম্পিয়নশিপে দারুণ ফলাফল করেছেন।বিস্তারিত…


