প্রাণ বাঁচাতে বুলেটপ্রুফ গাড়ি কিনলেন ভাইজান

নিউজ  ডেস্ক  :: বলিউড সুপারস্টার সালমান খান নিজের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বিগ্ন। সম্প্রতি এনসিপি নেতা বাবা সিদ্দিকীর মৃত্যুর পর ভাইজানকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজে এ হুমকি দেওয়া হয়। সেখানে বলা হয়, সালমান খান যদি ৫ কোটি রুপি দেন, তাহলে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে তার বিরোধের নিষ্পত্তি হতে পারে। তারা আরও লিখেছেন— টাকা না দিলে সালমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে।  এ ঘটনার পর সালমানের নিরাপত্তা কড়াকড়ি জোরদার করা হয়। এর পরিপ্রেক্ষিতে এবার এ অভিনেতা নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনলেন। হিন্দুস্তান টাইমস বলছে, নিজের নিরাপত্তাবিস্তারিত…

স্বৈরাচারের সুবিধাভোগীরা সরকারকে ব্যর্থ করে দিতে চায়

নিউজ ডেস্ক :: স্বৈরাচারের সুবিধাভোগীরা প্রশাসনসহ ঘরে-বাইরে মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  তিনি বলেন, স্বৈরাচার সরকারের সুবিধাভোগীরা বর্তমান সরকারকে ব্যর্থ করে দিতে চায়। ষড়যন্ত্রের বিষবৃক্ষ উপড়ে ফেলতে না পারলে ছাত্র-জনতার বিপ্লবের অর্জন বিপন্ন হবে। রাষ্ট্রকে জনগণের প্রত্যাশিত কাজ করতে হবে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারের দোসরদের বসিয়ে রেখে কোনো উপকার মিলবে না। মাফিয়াচক্র বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তবে মানুষ বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। মাফিয়াচক্রের কবলবিস্তারিত…

আশাশুনিতে সুদিন গ্রুপের উপহার সামগ্রী বিতরণ 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ড়সাতক্ষীরা) :: বিশ্বস্ত রিয়েল স্টেট কোম্পানি সুদিন গ্রুপের (SG) পক্ষ থেকে আশাশুনি উপজেলার হাফেজ, আলেম উলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আশাশুনি আল আমিন ট্রাস্ট মিলনায়তনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সুদিন গ্রুপ নলতা শাখার ম্যানেজার হাফেজ  মাওঃ জাহিদুল ইসলাম এ উপহার সামগ্রী  বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণ কালে প্রভাষক হাফেজ রেজাউল করিম, প্রাক্তন মেম্বার হাফেজ রুহুল আমিন, সাংবাদিক এস এম মোস্তাফিজুর রহমান, মাওঃ দেলোয়ার হোসাইন হুজাইফা, আশাশুনি হাফেজ কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওঃ খায়রুল বাশার, সেক্রেটারী হাফেজবিস্তারিত…

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সাথে শিবির নেতৃবৃন্দের মতবিনিময়

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের সাথে ছাত্র শিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময় কালে উপজেলা ছাত্র শিবিরের উত্তর থানা শাখার সভাপতি মোখলেসুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, মিডিয়া সম্পাদক মেহেদী হাসান, কলেজ সম্পাদক ফয়সাল হোসেন, পাঠাগার সম্পাদক জুয়েল রানা, ছাত্র কল্যাণ সম্পাদক ইসানুর রহমান, ক্রীড়া সম্পাদক আবু মুসা সোলাইমান প্রমূখ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে কেন্দ্র ইনচার্জ জাহাঙ্গীর হোসেন আইনশৃঙ্খলা রক্ষার্থে ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে পাশে থাকার আহ্বান জানান। শিবিরের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেনবিস্তারিত…

বড়দলে ব্যাংক এশিয়ার এজেন্টের বিরুদ্ধে ১৫লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ব্যাংক এশিয়ার এজেন্ট ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দেবব্রত কুমারের বিরুদ্ধে ভিজিডি কার্ডধারীদের ১৫লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তদন্তের জন্য কমিটি গঠন করেছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও অসহায় ভুক্তভোগি মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা ব্যাংক এজেন্ট দেবব্রতসহ জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন । জানাগেছে, বড়দল ইউনিয়নের ভিজিডি কার্ডধারী ৩৭৮ জন দুস্থ অসহায় নারীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পেয়ে থাকেন। আর এই চাউল নেওয়ার সময় গ্রাম পুলিশের মাধ্যমে ব্যাংক এশিয়া এজেন্ট দেবব্রত কুমার মন্ডলেরবিস্তারিত…

কলারোয়ায় বেহাল রাস্তা সংস্কার কাজে বাংলাদেশ জামায়াতে ইসলামী

কলারোয়া প্রতিনিধি ::রকলারোয়ায় ৩ নং কয়লা ইউনিয়নে জনগনের চলাচলে অনুপযুক্ত একটি রাস্তা সংস্কার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়লা ইউনিয়ন শাখা। শুক্রবার(১৮ অক্টোবর) সকালে কয়লার বেহালদশা ওই রাস্তা চলাচলের উপযোগী করতে ইটের খোয়া দিয়ে রাস্তা মেরামত কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. আশফাকুর রহমান বিপু। এ সময় উপস্থিত ছিলেন কয়লা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শরিফুল ইসলাম, যুব বিভাগের সভাপতি বজলুর রহমান, সমাজসেবা সম্পাদক আনিছুর রহমান পলাশসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন দায়িত্বীল কর্মী ও সমার্থকমন্ডলী। রাস্তা সংস্কারের এই মহৎ উদ্যোগেরবিস্তারিত…

পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ ; নিহত ১ আহত ৩

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে এক মুসল্লী নিহত হয়েছে। এঘটনায় কমপক্ষে ৩ জন আহত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে এ মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি ছাগল দান করে। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দানীয় ছাগলটি বিক্রির পদক্ষেপ নেন। নগদ ছাড়া বাকি বিক্রয় হবে বলে মসজিদ কমিটি থেকে ঘোষণা করা হলে এনিয়ে উপস্থিতবিস্তারিত…

খুলনা বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি”কে উন্নয়ন কমিটির অভিনন্দন

খুলনা প্রতিনিধি :: খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইচ চ্যান্সেলর হিসাবে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, প্রো—ভাইস ভাইচ চ্যান্সেলর পদে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হারুনর রশিদ এবং ট্রেজারার পদে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নূরুন্নবী নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নিজামউর রহমান লালু। অন্যান্যদের মধ্যে আরো বিবৃতি দিয়েছেন, সংগঠনটির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, অধ্যাপক মোঃ আবুল বাসার, এ্যাড. কুদরত—ই—খুদা, মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ,বিস্তারিত…

কলারোয়া ভ্যান রিক্সা ট্রেড ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত

  নিউজ ডেস্ক :: কলারোয়া উপজেলা ভ্যান রিক্সা ট্রেড ইউনিয়নের ৯ নং হেলাতলা ইউনিয়ন শাখার এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খলশী জামে মসজিদ ময়দানে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার ১৮ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কলারোয়া উপজেলা সভাপতি রুহুল কুদ্দুস এর সভাপিতত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শ্রমিক কল্যান ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার অফিস সহকারী আবু হুরাইরাG অন্যান্যদের বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা সভাপতি মাওঃ ইমামুল ইসলাম,সেক্রটারী অধ্যাপক মাওঃ মতিউপর রহমান,সহ সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমূখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ ইমামুল ইসলাম।

সারা দেশে পল্লী বিদ্যুতের শাটডাউন অন্ধকারে কোটি কোটি গ্রাহক

নিউজ  ডেস্ক :: পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তার নামে মামলা ও চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের প্রতিবাদে সারা দেশে বিদ্যুৎ সেবা বন্ধ করে শাটডাউন আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে অন্ধকারে রয়েছেন জেলার সকল উপজেলার পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাহকরা। এরই অংশ হিসেবে হবিগঞ্জের ৯টি উপজেলার গ্রাহকরাও বিদ্যুৎহীন রয়েছেন। অন্ধকারে নিমজ্জিত রয়েছে সারা জেলা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহকরা। পল্লী বিদ্যুতের এক প্রেস ব্রিফিং এ জানা যায়, পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তার নামে মামলা ও চাকরি থেকে স্থায়ী বহিষ্কারের প্রতিবাদে চেয়ারম্যানের অপসারণ দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু এতে কোন সাড়া দেয়নি আরইবি। সর্বশেষবিস্তারিত…