দেবহাটায় সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন
এমএ মামুন :: দেবহাটার সখিপুরে সাউদি ডিলারশীপ শাখা উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টায় সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে^ অবস্থিত ঈশিকা অটো’র নতুন সংযোজন এ ডিলারশীপ শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনের শুরুতে দোয়া অনুষ্ঠান পরবর্তী আলোচনা সভা এবং কেক ও ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন ঘোষণা করেন ডিজিএম ইখতিয়ার হোসেন।
অনুষ্ঠানে সাউদি ডিলার ও ঈশিকা অটো’র পরিচালক আনারুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বি.বি.এম.এলটি ডিজিএম ইখতিয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন লুব্রিকেন্ট অপারেশন এজিএম মাহবুবুর রহমান, লুব্রিকেন্ট এজিএম একরামুল হক, আর.এফ.এল এক্সক্লুসিভের ডেপুটি ম্যানেজার বনি আমিন, জোনাল ম্যানেজার কামরুল হাসান, এক্সক্লুসিভ শোরুম রিজিওনাল ম্যানেজার জুয়েল বাড়ৈ প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্কশপের ম্যাকানিক, প্রাইভেটকার-মাইক্রো ও মোটরসাইকেল চালক উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের বেকারত্ব দূর করবো ও দিনমুজুরদের মুখে হাসি ফুটাবো- মুহাদ্দিস আব্দুল খালেক
সংবাদদাতা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতেরবিস্তারিত…
দেবহাটা প্রেসক্লাবে ইফতার ও দোয়া অনুষ্ঠান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) প্রেসক্লাবেরবিস্তারিত…


