আশাশুনিতে ২ সাবেক ও বর্তমান চেয়ারম্যান আটক

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে এক পদত্যাগকারী ও এক বর্তমান ইউপি চেয়ারম্যানকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) রাতে পুলিশ আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এস এম হোসেনুজ্জামানকে দয়ারঘাট মৎস্য সেট থেকে গ্রেফতার করেন। গতকাল মঙ্গলবার তাকে গোয়ালডাঙ্গায় বিএনপি অফিস ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।
অপরদিকে গত রোববার (২৭ অক্টোবর) গভীর রাতে সাতক্ষীরা সদর থেকে খাজরা ইউনিয়ন পরিষদের পদত্যাগকারী চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে আটক করে পুলিশ।
আটককৃত শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-মসাধারণ সম্পাদক।
আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম জানান, পৃথক পৃথক অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শাহনেওয়াজ ডালিমকে গত ৫ আগস্ট প্রতাপনগরে হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসাবে গ্রেফতার দেখানো হয়েছে। এসএম হোসেনুজ্জামান হোসেনকে সোমবার রাত নয়টার দিকে সদর থেকে আটক করা হয়। তাকে বড়দল ইউনিয়নে বিএনপি অফিস ভাংচুর মামলার আসামী হিসাবে গ্রেফতার দেখানো হয়েছে।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল