কলারোয়া থেকে অভিনব কায়দায় ট্রাক চুরি
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ নভেম্বর) ভোরে পৌরসভাধনী ইউরেকা ফুয়েল পাম্প থেকে ১৬১৫ মডেলের টাটা ব্রান্ডের ট্রাকটি চুরি করে নিয়ে যায় কে বা কারা। ট্রাকের মালিক উপজেলার রায়টা গ্রামের মুনসুর আলী। তার ভাইপো চঞ্চল ও সাইফুল ইসলাম জানান, ‘কলারোয়া ফায়ার সার্ভিস অফিসের পাশে ইউরেকা ফুয়েল পাম্প চত্বরে টাটা কোম্পানির ১৬১৫ মডেলের ট্রাকটি (সাতক্ষীরা-ট-১১-০৩১৩) পার্কিং করে রাখা হয়। এজন্য পাম্পে টাকাও দেয়া হয়। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কে বা কারা ট্রাকটি নিয়ে যশোর অভিমুখে চলে যায়। পাম্পের সিসি ক্যামেরার ফুটেজে এ দৃশ্যবিস্তারিত…
কলারোয়ায় জাতীয় যুব দিবস পালিত
এম এ আজিজ:: কলারোয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে । শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের করা হয়। উপজেলা অডিটোরিয়ামে যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা জামায়াত ইসলামী আমীর শিক্ষক মাওঃ কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহবিস্তারিত…
আশাশুনিতে উপজেলা কৃষক দলের উদ্যোগে কৃ্ষক সমাবেশ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা কৃষক দলের উদ্যোগে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় আশাশুনি বাজার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেনের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আহবায়ক মোঃ সালাহ উদ্দীন লিটন। প্রধান বক্তা ছিলেন, জেলা সদস্য সচিব রবিউল ইসলাম রবি। উপজেলা যুব দলের সিনিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব আঃ কাদের ও যুগ্ম আহবায়ক ফিরোজ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথিবিস্তারিত…
আগেজাতীয় পার্টি কার্যালয়ে আগুন, ‘বেইমান’ আখ্যা দিয়ে ‘নিশ্চিহ্ন’ করার ডাক হাসনাতের
নিউজ ডেস্ক :: জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, ‘উচ্ছৃঙ্খল জনতা’ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দলটির কার্যালয়ে অগ্নিসংযোগ করে। আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে, উদ্ভূত পরিস্থিতিতে আগুন নেভাতে ঘটনাস্থলে যাওয়া এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে, সেনাবাহিনীর সহায়তা সেখানে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’র ব্যানারে শিক্ষার্থীরা একটি মশাল মিছিল বের করেন। জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতেবিস্তারিত…
কোটি টাকা পুরস্কার ও বৈষম্য নিরসনে উদ্যোগ ক্রীড়া উপদেষ্টার
নিউজ ডেস্ক ::সাফ চ্যাম্পিয়নদের বরণ করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘন্টা দুই অপেক্ষায় ছিলেন বাফুফে ভবনে। সন্ধ্যা সাতটায় সাবিনারা ভবনে পৌছানোর পর সৌজন্য সাক্ষাৎ করেন। সেই সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকা আর্থিক পুরস্কারের ডামি চেক প্রদান করেন। আধ ঘন্টার কম সময় নারী ফুটবলারদের সঙ্গে সভার পর গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা। বাফুফে ভবনের নিচে তখন সাংবাদিকদের হুলুস্থল পরিস্থিতি। প্রতিষ্ঠিত গণমাধ্যমের চেয়ে ইউটিবারের সংখ্যা বেশি। বাফুফের মিডিয়া বিভাগ তাদের সামলাতে হিমশীম। এক পর্যায়ে সম্মেলন স্থগিত অবস্থায় গেলেও পুলিশের পদক্ষেপে খানিকটা নিয়ন্ত্রণে আসে।বিস্তারিত…
ধবলধোলাই হয়ে নাজমুল, ‘এভাবে চলতে থাকলে এ রকম ফলাফলই হবে’
নিউজ ডেস্ক :: হতে পারে অধিনায়ক হিসেবে এটাই নাজমুল হোসেনের শেষ ম্যাচ। আবার তা না–ও হতে পারে। কী হবে, তা জানা যাওয়ার কথা আজ রাতের মধ্যেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলবেন নাজমুলের সঙ্গে। এরপরই আসবে সিদ্ধান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৭৩ রানের বিশাল হারের পর সংবাদ সম্মেলনে তাই এ নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি নাজমুল। তবে বলেছেন, অধিনায়কত্ব তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না, ‘ব্যাটিংয়ের সময় আমার কাছে একবারও মনে হয়নি আমি অধিনায়ক। অধিনায়ক বলে সব আমাকে একা করতে হবে, এমন নয়। আমি বল দেখি ব্যাটিংবিস্তারিত…
সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকারকে আরো সক্রিয় হতে হবে
নিউজ ডেস্ক :: বাংলাদেশ সরকারকে রোডক্র্যাশে মৃত্যু ও আহতের সংখ্যা কমাতে এবং সড়ক নিরাপত্তার জন্য জাতিসংঘের বৈশ্বিক পরিকল্পনা বাস্তবায়ন করতে সড়ক নিরাপত্তার বিষয়ে জাতিসংঘের সুপারিশকৃত সেইফ সিস্টেম এপ্রোচের আলোকে একটি ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করতে হবে। আর এর জন্য সরকারকে আরো সক্রিয় হতে হবে বলে এমন মন্তব্য করেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের আয়োজনে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে নিরাপদ সড়ক জোরদারকরণে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন শীর্ষকবিস্তারিত…
স্থূলতা বা ওবেসিটি থেকে মুক্তির উপায়
নিউজ ডেস্ক :: স্থূলতা বা ওবেসিটি হলো এমন একটি শারীরিক অবস্থা, যেখানে শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্বব্যাপী এই সমস্যা ক্রমবর্ধমান, এবং এটি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এই প্রতিবেদনটি স্থূলতার কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করবে। স্থূলতার কারণ স্থূলতার প্রধান কারণ হলো শরীরে অতিরিক্ত ক্যালোরি সঞ্চিত হওয়া, যা ব্যবহারের চেয়ে বেশি খাওয়া হয়। তবে এটির পেছনে আরও কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে: খাদ্যাভ্যাস: স্থূলতার অন্যতম প্রধান কারণ হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অতিরিক্ত ফাস্ট ফুড, চর্বিজাতীয় খাবার, উচ্চ-ক্যালোরি খাবার, এবং মিষ্টিজাতীয় খাদ্য বেশি খাওয়ারবিস্তারিত…
দীঘির ‘বিয়ে’তে রইল না কোনো বাধা
নিউজ ডেস্ক :: প্রেক্ষাগৃহে বসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। হালের আলোচিত অভিনেত্রী দীঘির বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ছিল আগে থেকেই। বিয়ের আয়োজনটি প্রেক্ষাগৃহে হবার জন্য প্রয়োজন ছিল অনুমতির। এবার পাওয়া গেল সেটিও। এর ফলে আয়োজনে আর কোনো বাধা রইল না। অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় অর্থাৎ সিনেমায়। যার নাম ‘৩৬–২৪–৩৬’। ৩০ অক্টোবর বিকেলে সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি। কোনো দৃশ্য কাটা ছাড়াই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে ‘৩৬–২৪–৩৬’। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন। প্রচলিত আছে, ‘হাজার কথা না হলে নাকিবিস্তারিত…
সাফ জয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন ফারুকী-মেহজাবীন
নিউজ ডেস্ক :: সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলার বাঘিনীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত সারাদেশ। তাদেরকে অভিনন্দন জানাতে ভুলেন নি শোবিজ অঙ্গনের তারকারাও। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু তারকা সাফ জয়ীদের এই ঐতিহাসিক অর্জন নিয়ে অভিনন্দন জানিয়েছেন। বাঘিনীদের অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সাফ নারী দলের সদস্যদের ট্রফি নিয়ে ঘুমানোর কিছু ছবি পোস্ট করে নিজের অভিমত পোষণ করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মাস্টার লিওনেল মেসির থেকে উদ্ভাবিত স্টাইলে বাংলার বাঘিনীরা। আসুন, তাদের যথাযথ পুরস্কার দিয়ে সম্মানিত করি।বিস্তারিত…


