ষড়যন্ত্র প্রতিহতে রাজধানীতে এলডিপির মিছিল

নিউজ  ডেস্ক  :: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীতে দলটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

রাজধানীর মালিবাগ হোসাফ টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জিরো পয়েন্ট হয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এলডিপির যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন, প্রচার সম্পাদক অবাক হোসেন রনি প্রমুখ।

এসময় মিছিলে এলডিপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র :কালবেলা


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে
  • জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী
  • তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
  • সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান