সিনেটের পর প্রতিনিধি পরিষদেরও নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন রিপাবলিকানরা

নিউজ  ডেস্ক  ::  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার দলের নিয়ন্ত্রণে মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট। এবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ারও খুব কাছাকাছি পৌঁছে গেছে দলটি। এডিসন রিসার্চের তথ্য অনুযায়ী, ৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ইতোমধ্যে ২১৩টি আসন জিতেছে। আর ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৫ আসন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে রিপাবলিকানদের আর পাঁচটি আসন দরকার।অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রয়োজন বাকি ১৭ আসনের মধ্যে অন্তত ১৩টি। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর সিনেট ও প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা আধিপত্য বিস্তার করতে পারলে ট্রাম্পের এজেন্ডাগুলো বাস্তবায়ন করা সহজ হবে। কর ও ব্যয় সংকোচন, জ্বালানিবিস্তারিত…

সালমান-শাহরুখ মুহূর্তেই জামিন করিয়ে দেবেন, তবু কেন আতঙ্কে রাখি?

নিউজ  ডেস্ক  :: বলিউডের খ্যাতনামাদের সঙ্গে পরিচয় থাকলেও তাদের কারও কাছ থেকে সাহায্য নিতে রাজি নন বলে জানিয়েছেন বলি আইটেম গার্ল ও অভিনেত্রী রাখি সাওয়ান্ত। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০২২ সালে আদিল খান দুরানির সঙ্গে নিকাহ করেছিলেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। সব রীতি মেনে সেই বিয়ে হয়েছিল। বেশ কয়েকবার বোরকা পরেও ক্যামেরার সামনে আসতে দেখা যায় এ আইটেম গার্লকে। নিজের নামও বদলে রেখেছিলেন ফাতিমা। কিন্তু মাস কয়েক পরেই সেই সম্পর্কে চিড় ধরে যায়। ২০২৩ সালে আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও প্রতারণার অভিযোগ আনেন রাখি। এমনকি রাখির নগ্ন ছবি নাকিবিস্তারিত…

গুলিস্তানে ‘জয় বাংলা’ স্লোগান, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক :: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষ্যে গুলিস্তানে আওয়ামী লীগের লীগের কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান ও শেখ হাসিনা দেশে আবারও ফিরে আসবেন বলায় গণপিটুনি দিয়ে এক ব্যক্তিকে পুলিশকে সোপর্দ করেছে ছাত্র-জনতা।   রোববার (১০ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের ওই ব্যক্তি এসে স্লোগান দিলে তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশের হাতে সোপর্দ করে ছাত্র জনতা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কর্মী সন্দেহে গুলিস্তানে কয়েকজনকে মারধরের পর পুলিশে দিয়েছেন ছাত্র-জনতা। ৬ জনের বেশি এই মারধরের শিকার হয়েছেন বলে জানা গেছে। তারা জানান,বিস্তারিত…

কানাডায় যাবার কথা ভাবছে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীরা

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পু্ননির্বাচিত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অনেক অবৈধ অভিবাসী। কানাডায় যাবার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের অবৈধ তারা। হাজার হাজার অবৈধ অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অভিবাসী প্রত্যাবাসন নিশ্চিত করবেন তিনি। এভাবেই অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। অভিবাসীরা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাদের বের করে দিতে পারে ট্রাম্প প্রশাসন। এমন ভয় থেকেই যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এমন ধারণা থেকে কানাডার পুলিশও ইতিমধ্যেবিস্তারিত…

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ  ডেস্ক  ::  রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এরপর থেকে দলটি প্রকাশ্যে কোনও কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোরবিস্তারিত…

আ.লীগের কর্মসূচি বিরুদ্ধে আসিফ মাহমুদের কঠোর হুঁশিয়ারি

নিউজ ডেস্ক :: গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের (আওয়ামী লীগ-ছাত্রলীগ) কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগের রোববার বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণার প্রেক্ষিতে আসিফ মাহমুদ শনিবার (৯ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাস এ হুঁশিয়ারি দেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ উল্লেখ্য, আওয়ামী লীগ শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বিকাল ৩টায় রাজধানীর জিরোবিস্তারিত…

রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

খুলনা প্রতিনিধি :: রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ০৭/১১/২০২৪ তারিখে ১৫টি মসজিদের ইমাম ও গন্যমান্য ব্যক্তিদের সাথে এক মত বিনিময় সভার সিদ্ধান্তে আজ ০৯/১১/২০২৪ তারিখে রূপসার মহিষাঘুনিতে রূপসা গণস্বাস্থ্য কেন্দ্র কার্যালয়ে সাইটসেভারর্স এর অর্থায়নে ব্র্যাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১১৯ জন চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। যাদের মধ্যে বাছাইকৃত ৩৭ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়। তাদের যাওয়া-আসা, থাকা-খাওয়া, অপারেশন ও লেন্স এর খরচ সাইটসেভারর্স বহন করবে। এছাড়াও ২২ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ২৪জন রোগীকে নির্ধারিত মূল্যেবিস্তারিত…

আ.লীগের ১৫ বছরে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি খেলাপি ঋণ বেড়েছে ২ লাখ কোটি টাকা

নিউজ  ডেস্ক  ::  ব্যাংক খাতে ১ লাখ ৮৮ হাজার ৫১৯ কোটি টাকা, ফাইন্যান্স কোম্পানিতে ২৪ হাজার ১ কোটি টাকা বেড়েছে । সরকার পতনের পর জালিয়াতির তথ্য প্রকাশিত হলে খেলাপি ঋণ আরও বাড়বে। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে দেশের ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোয় খেলাপি ঋণ বেপরোয়া গতিতে বেড়েছে। আর্থিক খাতে সুশাসন না থাকায় ব্যাপকভাবে বড় বড় জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে। এর মাধ্যমে বিতরণ করা ঋণের প্রায় সবই খেলাপি হয়ে গেছে। যে কারণে মাত্রাতিরিক্ত হারে বেড়েছে খেলাপি ঋণ। ২০০৯ সালের শুরু থেকে গত জুন পর্যন্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে খেলাপি ঋণ বেড়েছেবিস্তারিত…

ইউক্রেন আফ্রিকায় সন্ত্রাসীদের সমর্থন দিচ্ছে, অভিযোগ রাশিয়ার

নিউজ  ডেস্ক  ::  আন্তর্জাতিক : :  ইউক্রেন আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। সেই সঙ্গে ইউক্রেনের এই অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে রাশিয়া লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দিয়েছে। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিএনসিটি বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জর্জি মিখনো এ ঘোষণা দেন। এদিন রাশিয়া-আফ্রিকা পার্টনারশিপ ফোরামের প্রথম মন্ত্রিসভার সম্মেলনে বক্তব্য রাখার সময় মিখনো বলেন, ‘অপরাধী কিয়েভ সরকার যেভাবে প্রকাশ্যে আফ্রিকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে, তা গ্রহণযোগ্য নয়’। মিখনো আরও জানান, রাশিয়া আফ্রিকা মহাদেশসহ অন্যান্য অঞ্চলেও এই ধরণের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা মালিতেবিস্তারিত…

গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৫: রেকর্ড গড়া বিয়ন্সেসহ মনোনয়ন পেলেন যারা

নিউজ  ডেস্ক  :: ২০২৫ সালের গ্র্যামি পুরস্কারের মনোনয়নে রেকর্ড গড়েছেন বিয়ন্সে নোলসে। আসন্ন আসরে ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি বিভাগে মনোনীত ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন মার্কিন পপ তারকা। তার সর্বশেষ অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন। বিয়ন্সে এর আগে, ২০০৯ সালে ১০টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে এবার তিনি তার ব্যক্তিগত সেই রেকর্ডকেই অতিক্রম করেছেন। বিয়ন্সেসহ মোট পাঁচজন প্রভাবশালী নারী শিল্পী এ বছর গ্র্যামির প্রধান তিনটি ক্যাটাগরিতে—রেকর্ড অফ দ্য ইয়ার, সাং অফ দ্য ইয়ার এবং অ্যালবাম অফ দ্য ইয়ার—মনোনীত হয়েছেন। বিয়ন্সে ছাড়া বাকি চারবিস্তারিত…