ভারতে পালিয়ে যাওয়ার সময় কলারোয়ার আওয়ামীলীগ নেতা বেনাপোলে আটক
নিউজ ডেস্ক :: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। সে সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। মামলা নম্বর – ৫২।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূঞা এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি ইমিগ্রেশনে তার পাসপোর্টে সিল মারার জন্য আসলে জিজ্ঞাসাবাদ কালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার গোপিনাথপুরে তার নিজ এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয় এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। কলারোয়ার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।
সম্পর্কিত সংবাদ
শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম : “মাদক ছাড়ি, খেলা ধরি—সুস্থ, সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত…
স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
ডেস্ক নিউজ: সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহু অনিয়ম-দুর্নীতির হোতাবিস্তারিত…


