জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তিতে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির আনন্দ সমাবেশ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্তিতে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আনন্দ সমাবেশের আয়োজন করা হয়।
কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি জগন্নাথ সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কর্মকর্তা (যুগ্ম নিবন্ধক) মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন, সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির।
দেবব্রত কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সভাপতি হিরামন মন্ডল, সাধারণ সম্পাদক শিবপদ নাথ ও ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
সম্পর্কিত সংবাদ
ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
প্রেস বিজ্ঞপ্তি খুলনা, ১৩ আগস্ট: ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’বিস্তারিত…
প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
রাজশাহী, ০৪ আগস্ট ২০২৬, মঙ্গলবার : লক্ষ্ণীপুরের কমলনগরে কর্মজীবী তরুণীকে চেতনানাশক স্প্রে করে অপহরণপূর্বক সংঘবদ্ধবিস্তারিত…


