আশাশুনিতে আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদের কমিটি অনুমোদন 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বাংলাদেশ আদর্শ মাধ্যমিক শিক্ষক পরিষদ আশাশুনি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শরাপপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়াকে সভাপতি ও বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদকে সেক্রেটারী করে ১৭ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান, এস এম মোস্তাফিজুর রহমান, এখলাছুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক এসএম সিরাজুল ইসলামকে সহ-সভাপতি, প্রধান শিক্ষক আরিফ বিল্লাহ, আবু সাঈদ ও এস এম আবু ছাদেককে সহ-সেক্রেটারী, সহকারী শিক্ষক সাইফুল্লাহ সাংগঠনিক সম্পাদক, সহকারী শিক্ষক আবুল ফজল পলাশ দপ্তরবিস্তারিত…

আশাশুনিতে গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: গত ৫ আগষ্ট আশাশুনি উপজেলার প্রতাপনগরে সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ও তার সহযোগিদের ছোড়া গুলিতে শহীদ হওয়া ৩ যুবকের অভিভাবকরা হত্যাকান্ড নিয়ে তাদের অজ্ঞাতে উদ্দেশ্য মূলক মামলা দায়ের ও অর্থ বাণিজ্যসহ নানা ষড়যন্ত্রের প্রতিকার প্রার্থনা করে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। শহীদ আবুল বাশার আদমের পিতা নূর হাকিম সকল অভিভাবকদের পক্ষে সংবাদ সম্মেলনে বলেন, ৫ আগষ্ট বিজয় মিছিল সাবেক চেয়ারম্যান শেখ জাকির হোসেনের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সাবেক চেয়ারম্যান ও তার বাড়িতে থাকা অন্যান্য অস্ত্রধারীদেরবিস্তারিত…

সরকারই সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে

নিউজ ডেস্ক :: বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে, অন্তর্বর্তী সরকারই তা নির্ধারণ করবে বলে জানিয়েছে সেনা সদর।বুধবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান এই কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী প্রশাসনকে ৬০ দিন সহায়তা করতে এই তথ্যটি সঠিক নয়। ৬০ দিনের জন্য নির্বাহী ক্ষমতা দেয়ার কথা বলা হয়েছিল। কত দিন থাকব এটা সরকারের সিদ্ধান্ত। কারণ সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে, সরকারই এটাবিস্তারিত…

আশাশুনিতে এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা পর্যায়ে এসবিনিসি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও উপজেলা অফিসার্স ক্লাবে পৃথক দুটি গ্রুপে দুদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে গর্ভকালীন মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন, শিশুর জন্মের সাথে সাথে মায়ের দুধ খাওয়ানো ও যত্ন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং পুষ্টির জন্য অণুপুষ্টি সমৃদ্ধ খাবারসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। আলোচনা করেন, উপজেলা নির্বাহীবিস্তারিত…

আশাশুনি এআরডিও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্য অর্থ আত্মসাত ও দুর্ব্যবহারের প্রতিকার দাবী

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (অতিঃ দায়িত্ব আরডিও) মোঃ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ৩ লক্ষাধিক টাকার ঘুষ বাণিজ্য, সদস্য ভর্তিতে অনিয়ম, ঋণদানে দুর্নীতি, ভূয়া ঋণ ইস্যু করে অর্থ আত্মসাৎ, নিয়ম বহির্ভুত ভাবে সিলিং বাড়িয়ে ঋণ প্রদান, বয়সসীমা লংঘন করে ঋণ প্রদান, নতুন সমিতি/দল ও সদস্য ভর্তিতে অনিয়ম, ভূয়া নিবন্ধন দেখিয়ে সমিতির নামে ব্যাংকে ঋণের চাহিদা দাখিল, স্বামী-স্ত্রীকে নিয়ম বহির্ভূতভাবে ঋণের সিলিং বাড়িয়ে ঋণ প্রদান, সমিতিতে গোপনে ব্যক্তিগত টাকা বিনিয়োগ, ম্যানেজারদের কমিশন দিতে নাজেহাল ও ঘুষ গ্রহন, ঋণ বিতরণে অবিলিকৃত টাকা ব্যাংকে জমা না দেওয়া এবংবিস্তারিত…

সহকর্মীর মৃত্যুতে কলারোয়া বেত্রবতী হাইস্কুলের শোক জ্ঞাপন 

কামরুল হাসান:: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সহকর্মী আমিরুল ইসলাম এঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিছেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ। বুধবার সকালে দেওয়া এক শোক বার্তায় সদ্য প্রয়াত সহকর্মীর আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শেখ মহিরুল ইসলাম, আতাউর রহমান, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলীসহ বিদ্যালয়ের সদস্যবৃন্দবিস্তারিত…

যশোরে স্বর্ণের লোভে শিশুকে শ্বাসরোধ করে হত‍্যা 

বেনাপোল প্রতিনিধি ::: যশোরের ঝিকরগাছার পল্লীতে সকালে নিখোঁজ একটি শিশুর লাশ গভীর রাতে বাড়ির পাশের একটি জঙ্গলের ভেতর পাওয়া গেছে। স্বর্ণের কানের দুলের লোভেই প্রতিবেশি চাচাতো ফুপু সম্পর্কের চম্পা বেগম (২৫) তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ভাষ্য। মঙ্গলবার রাতে ঝিকরগাছা উপজেলার মাটিকোমরা গ্রামের দক্ষিন পাড়ার মসজিদের পিছনের হারুন-অর রশিদের বাঁশ বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান। নিহত ৭ বছরের শিশু সাদিয়া খাতুন মাটিকোমরা গ্রামের বাবর আলি বাবুর মেয়ে। শিশুটি নিখোঁজের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারের আহ্বানবিস্তারিত…

কলারোয়া বেত্রবতী হাইস্কুলের অফিস সহকারী আমিরুল দাফন সম্পন্ন 

কামরুল হাসান::  কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আমিরুল ইসলাম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১২টার দিকে সাতক্ষীরার তুজুলপুর গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, মঙ্গলবার দুপুরে যোহর নামাজের পর তুজুলপুর জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে আমিরুল ইসলামের দাফন সম্পন্ন করা হয়। সহকর্মী আমিরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিছেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, এসএমসি সদস্য গণপতিবিস্তারিত…

প্রতাপনগরে উপকূল দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

জিএম মুজিবুর রহমান, :: আশাশুনি  উপজেলার প্রতাপনগরে ১২ নভেম্বর “উপকূল দিবস” -কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে চারটায় তালতলা বাজার শহীদ হাফেজ আনাছ বিল্লাহ চত্বরে দাকীর স্বপক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “বাঁচাও উপকূল ও ন্যাচার কনজারভেশন ভলেন্টিয়ার টিম” এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভলেন্টটিয়ার টিমের পরিচালক দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ। ১২ নভেম্বর ১৯৭০ সালে বাংলাদেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভয়াল আঘাত হানে। তাতে উপকূলীয় অঞ্চলের প্রায় ১০ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন। এই দিনটিকে উপকূল দিবস হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার দাবী ও উপকূলীয় অঞ্চলেরবিস্তারিত…

১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

নিউজ  ডেস্ক  :: ভয়াল ১২ নভেম্বর স্মরণে ‘উপকূল দিবস’ দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপকূল ফাউন্ডেশন, ঢাবি। মঙ্গলবার (১২ নভেম্বর) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে ফাউন্ডেশনটির বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী ইউনিট এ মানববন্ধন আয়োজন করে। এ সময় উপকূল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম আমীরুল হক পারভেজ চৌধুরী বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূল জীবন ইতিহাসের এক ভয়াবহ কাল রাত। এ দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১০ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ৫৪ বছর অতিবাহিত হলেও এর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি আজও মেলেনি। তিনি আরও বলেন, দেশের ৭১৬ কিলোমিটার দীর্ঘবিস্তারিত…