আশাশুনিতে এসবিসিসি প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে উপজেলা পর্যায়ে এসবিনিসি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ও উপজেলা অফিসার্স ক্লাবে পৃথক দুটি গ্রুপে দুদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়।
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠানে গর্ভকালীন মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনা মূলক যত্ন, শিশুর জন্মের সাথে সাথে মায়ের দুধ খাওয়ানো ও যত্ন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং পুষ্টির জন্য অণুপুষ্টি সমৃদ্ধ খাবারসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়।
আলোচনা করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে ফারহানা, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম আতাহার আলী ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। ৮৮ জন স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীদের অংশ গ্রহনে দুটি গ্রুপে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন