এইচআইভি/এইডসের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার আহবান
নিউজ ডেস্ক :: এইচআইভর জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি এবং এর অবস্থার উন্নয়নে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক একটি সেমিনার ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল, “অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে”। সেমিনারে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনএআইডিএস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাঃ সায়মা খান। তিনি তার বক্তব্যে বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষ করে মাদকগ্রহনকারী, নারী ও পুরুষ যৌনকর্মী এবং হিজড়া জনগোষ্ঠী মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। তারা নানা ভাবে নির্যাতিত হচ্ছেবিস্তারিত…
গীতিকবি সংঘ বাংলাদেশের নতুন কমিটি গঠিত
আসিফ ইকবাল সভাপতি ও জয় শাহরিয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত
নিউজ ডেস্ক :: গীতিকবি সংঘ বাংলাদেশের ২০২৪-২৬ মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হলেন আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহরিয়ার। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে গত ২৯ নভেম্বর শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ২০২৪-২৬ মেয়াদী গীতিকবি সংঘ বাংলাদেশের ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নকীব খান। নির্বাচনের অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন ফোয়াদ নাসের বাবু ও ফাহমিদা নবী। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি কে. এম. মোস্তাফিজুর রহমান (বাপ্পী খান), যুগ্ম সাধারণ সম্পাদক বাকীউল আলম, সাংগঠনিক সম্পাদক সীরাজুম মুনির, অর্থ সম্পাদক এনামুল কবির সুজন, প্রচার ওবিস্তারিত…
নৌখালী নদীতে অপ্রয়োজনীয় স্লুইচ গেট পুনঃনির্মাণের নামে সরকারি কোটি কোটি টাকা লুটপাটের পায়তারা
নিজস্ব প্রতিনিধি :: নৌখালী নদীতে অপ্রয়োজনীয় ¯øুইচ গেট পুনঃনির্মাণের নামে সরকারি কোটি কোটি টাকা লুটপাটের পায়তারা করার অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা শাখা-২ এর কর্মকর্তাদের বিরুদ্ধে। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সদরের ১০নং আগরদাঁড়ী ইউনিয়নের রামনগর নৌখালী নদীতে ¯øুইচ পুনঃনির্মাণ কাজ ভূয়া প্রকল্পের নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাটের বিরুদ্ধে ফুসে উঠেছে এলাকাবাসী। নির্মাণ কাজ বন্ধ করাসহ বিচার বিভাগীয় তদন্তের দাবীতে জনস্বার্থে তথ্য সম্বলিত কাগজ পত্রসহ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দাখিল করেছে আগরদাঁড়ী ইউনিয়নের বাঁশঘাটা গ্রামের অবসর প্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাবিস্তারিত…
আশাশুনিতে মহনাম সংকীর্তন অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুঞ্জভঙ্গ ও দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরনের মধ্যদিয়ে সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শংকর প্রসাদ বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় আশাশুনি দক্ষিণপাড়া বিশ্বাস ভবনে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু হয় গত বুধবার ভোর ৬ টায় মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে। বুধবার সারা দিন, বৃহস্পতিবার দিবারাত্র এবং শুক্রবার দিবারাত্র ব্যাপী স্বনামধন্য কীর্তনীয়াদের অংশ গ্রহনে নাম সংকীর্তন পরিবেশন হয়। সংকীর্তন পরিবেশন করেন, ভাগ্যশ্রী সম্প্রদায়-সাতক্ষীরা, শিখাশ্রী সম্প্রদায়-গোপালগঞ্জ, শ্যামসুন্দর সম্প্রদায়-সাতক্ষীরা, পতিতবিস্তারিত…
পালানোর পরেও শকুনেরা ছোবল মারতে চাইছে,এজন্য ইস্পাত কঠিন ঐক্য চাই :ডা. শফিকুর রহমান
একরামুল কবীর :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে যারা ভালোবাসে তারা কখনো পালাতে পারেনা। খুন-গুমের ভয়সহ শত জুলুম অত্যাচারের পরও আমরা পালিয়ে যাইনি। আমরা এই দেশকে গড়তে চাই। এই দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড়বো না। পালানোর পরেও শকুনেরা ছোবল মারতে চাইছে, এজন্য আমাদের সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে শনিবার (৩০ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, বিগত সরকার সাতক্ষীরায় আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। তারা লগি-বৈঠা দিয়েবিস্তারিত…
কলকাতায় পার্ক স্ট্রিটে আটক বিএনপির নেতা
নিউজ ডেস্ক :: ভারতের কলকাতার পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে মাদারীপুর জেলার এক বিএনপি নেতাকে আটক করেছে কলকাতা পুলিশ। গতকাল রাতে ওই হোটেল অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পুলিশ জানিয়েছে, আটক বিএনপি নেতার নাম সেলিম মন্ডল হলেও তিনি ‘রবি শর্মা’ নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আঁধার কার্ড, ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আটকের সময় তাঁর কাছ থেকে জাল পাসপোর্ট ও অন্যান্য নথি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে কলকাতা পুলিশ। সেলিম মন্ডল ওরফে রবিবিস্তারিত…
ভোমরা প্রেসক্লাবে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: ভোমরা প্রেসক্লাবের এক জরুরী আলোচনা সভা জাহাঙ্গীর হোসেনের সভাপতিতে অনুষ্ঠিত হয়। শনিবার ৩০ নভেম্বর বেলা ১১ টার সময় জরুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, লুৎফর রহমান মন্টু, মোতালেব সরদার,আসাদুর রহমান জনি, মোহাম্মদ আনারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোঃ মোখলেসুর রহমান, একরামুল কবীর,আবু বকর সিদ্দিক, আব্দুল গফফার, ইদ্রিস আলী,মোহাম্মদ আখতারুল প্রমূখ। আলোচনা সভা শেষে প্রেসক্লাবের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে মোহাম্মদ আনারুল ইসলামকে আহ্বায়ক, লুৎফর রহমান কে সদস্য সচিব ও আবু আবু বকর সিদ্দিককে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠনবিস্তারিত…
পাইকগাছায় আমিরুল ইসলাম কাগজী আইডিয়ার কলেজের উদ্বোধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় পৌর সদরে আমিরুল ইসলাম কাগজী আইডিয়াল কলেজের শুভ উদ্বোধন করলেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্স দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক কবি আব্দুল হাই শিকদার। শুক্রবার সকালে আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ( প্রোগাম) ডাইরেক্টর বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজী। , বিশেষ অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম,জ্যোৎনা আক্তার, গর্ভনিং বডির সভাপতি সাবেক ব্যাংকার স ম আব্দুল করিম, কপিলমুনি প্রেস ক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলামসহ অনেকে।বিস্তারিত…
জলবায়ু পরিবর্তনে রসায়নের ভূমিকা
মো শাহিনুর রহমান :: জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর সমস্যা, যা পরিবেশ, জীববৈচিত্র্য, এবং মানবজীবনের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে। এই সমস্যা মোকাবিলায় বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে রসায়ন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রসায়নের সহায়তায় জলবায়ু পরিবর্তনের কারণ শনাক্ত করা, এর ক্ষতিকর প্রভাব কমানো এবং টেকসই সমাধান তৈরি করা সম্ভব হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত নিঃসরণ। রসায়নবিদরা এই গ্যাসগুলোর (যেমন: কার্বন ডাই অক্সাইড, মিথেন, এবং নাইট্রাস অক্সাইড) রাসায়নিক গঠন ও প্রভাব বিশ্লেষণ করে তাদের বায়ুমণ্ডলে উপস্থিতি এবং ভূমিকা নির্ধারণ করেন। এই গবেষণার ফলে গ্রিনহাউস প্রভাববিস্তারিত…
মুহাসীন মহিলা মহাবিদ্যালয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা
খুলনা প্রতিনিধি :: ২৮ নভেম্বর বেলা ১২টায় দৌলতপুর মুহাসীন মহিলা মহাবিদ্যালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অধ্যক্ষ আব্দুল লতীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক মাধব মÐলের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আকতার, বিদ্যোৎসাহী সদস্য রাশিদা আক্তার, সদস্য সৈয়দ ইসমত পাশা, (অবঃ) ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান শেখ ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ রফিকুল ইসলাম (পিণ্টু)। স্মরণানুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাতসহ আহতদের দ্রæত সুস্থতা কামনা করা হয়। অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,বিস্তারিত…


