আশাশুনিতে মহনাম সংকীর্তন অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কুঞ্জভঙ্গ ও দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরনের মধ্যদিয়ে সংকীর্তনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শংকর প্রসাদ বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় আশাশুনি দক্ষিণপাড়া বিশ্বাস ভবনে ১৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু হয় গত বুধবার ভোর ৬ টায় মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে। বুধবার সারা দিন, বৃহস্পতিবার দিবারাত্র এবং শুক্রবার দিবারাত্র ব্যাপী স্বনামধন্য কীর্তনীয়াদের অংশ গ্রহনে নাম সংকীর্তন পরিবেশন হয়। সংকীর্তন পরিবেশন করেন, ভাগ্যশ্রী সম্প্রদায়-সাতক্ষীরা, শিখাশ্রী সম্প্রদায়-গোপালগঞ্জ, শ্যামসুন্দর সম্প্রদায়-সাতক্ষীরা, পতিত পাবন সম্প্রদায়-যশোর, লক্ষ্মী নারায়ন সম্প্রদায় মানিকগঞ্জ ও কানাই-বলায় সম্প্রদায় খুলনা। উল্লেখ্য, ডাঃ শংকর প্রসাদ বিশ্বাস তার পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে বিশ্বাস ভবনে ৩০ লক্ষাধিক টাকা ব্যয় বরাদ্দে কালী মন্দির স্থাপন করেন। প্রতি বছরের ন্যয় এ বছরও তিনি অন্য সহোদরদের সহযোগীতায় মহানাম সংকীর্তনের আয়োজন করেছেন বলে তিনি জানান।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে অবঃ সেনাকল্যাণ সংস্থার কমিটি গঠন
  • বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল
  • আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেফতার-৮
  • বুধহাটা খেয়াঘাটে ওয়াপদা বাঁধ রক্ষায় জিও ব্যাগ আসলেও নওয়াপাড়া বাঁধ অরক্ষিত
  • আশাশুনিতে দুর্যোগের সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক সমন্বয় সভা
  • কুড়িকাহুনিয়া-শ্রীপুরে ভিটেমাটি ফেরাতে নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ উপকূলবাসীর দাবি
  • আশাশুনিতে ২৫ ব্যক্তির হাতে ২ লক্ষ ৫০ টাকার চেক তুলে দিলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও