সার্কের পুনরুজ্জীবনে আরো কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার
নিউজ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সোমবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন স্বার্থে আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকর করতে সংস্থার সচিবালয়কে আরো নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘সার্ক একটি বিস্মৃত শব্দ। এটিকে পুনরুজ্জীবিত করতে পারলে এটি পুরো অঞ্চলের মানুষের কল্যাণ বয়ে আনবে।’ সার্কের মহাসচিব গোলাম সারওয়ার ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন। সেক্রেটারি জেনারেল সারওয়ার সার্কের বড় সমর্থক হওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলে, বহুপক্ষীয় সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশিয়ার নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বানে তারা উৎসাহিত হয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানবিস্তারিত…
শার্শার শিশু কন্যাকে বাঁচতে দিনমজুর বাবার আকুতি
বেনাপোল প্রতিনিধি :: মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। যশোরের শার্শায় তোহা খাতুন (১১) শিশু কন্যাকে বাঁচাতে দিনমুজুর বাবা আকুতি জানিয়েছেন। তার কন্যা বাঁচতে সমাজের বৃত্তবানদের নিকট সাহাজ্যের আবেদন জানিয়েছে। শিশু তোহার হার্ট ছিদ্্র হয়ে গেছে। গত ৬ বছর অসুস্থ্য থাকার পর ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার পরিক্ষা নিরিক্ষা করে বলেছে তোহা’র হার্ট ছিদ্র । এখনই অপারেশন করতে হবে। প্রয়োজন ৪ লক্ষ টাকা। অসুস্থ্য তোহা শার্শা উপজেলার বসতপুর গ্রামের দিন মুজুর মকবুল হোসেনের মেয়ে। তোহা গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেনীতে লেখা পড়া করে। তার অবস্থা এখন খুববিস্তারিত…
চাম্পাফুল বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সীমান্তবর্তী চাম্পাফুল কালিবাড়ি বাজারে স্মার্ট বিজনেস গ্রুপের তথ্যসেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ডিসেম্বর) দুপুর ১২টায় বাজারের নতুন তথ্য সেবা কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও স্মার্ট বিজনেস গ্রুপের পরিচালক হাফেজ মারুফ বিল্লাহর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ ও সাবেক ছাত্রনেতা বেলাল হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক আলহাজ্ব দেছের আলী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, রুহুল আমিন মোড়ল প্রমুখ।বিস্তারিত…
আশাশুনিতে বিতর্কিত এসআই প্রহ্লাদের শাস্তির দাবীতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে মামলাবাজ, আওঢামীলীগের তাবেদার দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায়ের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় কুল্যার মোড়ে সড়কের উপর এ কর্মসূচি পালন করা হয়। কুল্যা গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে কুল্যা-দরগাহপুর সড়কের উপর মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জামায়াতের কুল্যা ইউনিয়ন নায়েবে আমির মেহেদী হাসান, ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, এস আই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ওবিস্তারিত…
ঘূর্ণিঝড় ফিনজাল : সমুদ্রবন্দরে সতর্ক সঙ্কেত
নিউজ ডেস্ক :: দেশের সমুদ্রবন্দরগুলোতে দুই নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসাথে সমুদ্রে অবস্থান করা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলেছে সংস্থাটি। রোববার মো: শাহীনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ পশ্চিম-দক্ষিণপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিমদিকে অগ্রসর হতে পারে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তরবিস্তারিত…
সমাজে জঞ্জাল রয়ে গেছে, সব পরিচ্ছন্ন করতে হবে : জামায়াত আমির
নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখনো পুরোপুরি মুক্ত হয়নি। আমরা দেশবাসীকে সাথে নিয়ে এবং যুবসমাজকে বুকে ধারণ করে মিলেমিশে লড়াই করে দেশকে মুক্ত করব, ইনশাআল্লাহ।’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের দেশ এখনো পুরোপুরি মুক্ত হয়নি। আমরা দেশবাসীকে সাথে নিয়ে এবং যুবসমাজকে বুকে ধারণ করে মিলেমিশে লড়াই করে দেশকে মুক্ত করব, ইনশাআল্লাহ।’ তিনি বলেছেন, ‘সমাজে হাজারো জঞ্জাল রয়ে গেছে। এসব জঞ্জাল পরিচ্ছন্ন করে ফেলতে হবে।’ রোববার (১ ডিসেম্বর) সকালে খুলনার ইস্টার্ন জুটমিল ময়দানে জামায়াতের খানজাহান আলী থানা শাখারবিস্তারিত…
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস
নিউজ ডেস্ক :: আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ ছিল। রোববার (১ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণার করেন। গত ২১ নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়। রোববার বেলা বেলা ১১টার কিছু আগে শুরু হয় রায় পড়া। এরপর পৌনে ১২টার দিকে রায় ঘোষণা করেন হাইকোর্ট। খালাস দেয়া হয় সব আসামিকে। সেইসঙ্গে বিচারিক আদালতের রায় অবৈধবিস্তারিত…
ইসকনের ৫৪ ভক্তকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ফেরত
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার বেনাপোচেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বাংলাদেশের ৫৪ ইসকন ভক্তকে ভারতে যেতে দেয়নি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন। গতকাল শনিবার সন্ধ্যায় এবং আজ রবিবার (০১ ডিসেম্বর) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে ইসকন ভক্তরা ভারতে যাওয়ার জন্য বেনাপোল চেকপোস্টে আসেন। গতকাল দিনভর এবং আজ সকাল ১০টা পর্যন্ত অপেক্ষার পর ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে তাদেরকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ইসকন সদস্য সৌরভ তপন্দার চেলী বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাওয়ার জন্য এসেছিলাম। ভারতে যাওয়ার অনুমতি নেই বলে ইমিগ্রেশন ফেরত পাঠিয়েছেন। ভারত যেতে বেনাপোলে আসা ইসকন ভক্তরাবিস্তারিত…
উন্নয়ন কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা
খুলনার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি
নিউজ ডেস্ক :: শনিবার ৩০ নভেম্বর সকাল ১১টায় নগরীর কাইফেং চাইনিজ রেষ্টুরেন্ট মিলনায়তনে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম ও সহ-সভাপতি মিজানুর রহমান বাবুর পরিচালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনিক বেশ কিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া সভায় বক্তারা বলেন খুলনা শহরে মশার উপদ্রবে জনজীবন বিপর্যস্ত। শিক্ষর্থীদের দিনের বেলাতেও মশারি টানিয়ে পড়াশুনা করতে হচ্ছে। দ্রুত ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে নিয়ন্ত্রণের আহবান জানানো হয়। সভায় বক্তারা আরও বলেন খুলনার রাস্তাঘাট সংস্কারসহ নির্মানাধীন গল্লামারী ব্রীজের কাজ দ্রæত সম্পন্ন করে জন দুর্ভোগ লাঘব করতে হবে। বক্তারা খুলনার বন্ধ মিল কলকারখানা চালু, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিমান বন্দর নির্মাণ, খুলনায় গ্যাস সরবরাহসহ সকল উন্নয়ন প্রকল্প দ্রæত বাস্তবায়নের আহবান জানান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান, খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শেখ নুরুল হাসান রুবা, উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, অধ্যক্ষ রেহানা ঈসা, খুলনা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মিনা মিজানুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাসার, কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সেলিনা বুলবুল, মিজানুর রহমান বাবু, মামনুরা জাকির খুকুমনি, আয়কর উপদেষ্টা শেখ আবুল কাসেম, আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আমিনুর রহমান, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, উন্নয়ন কমিটির অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, মাস্টার মনিরুল ইসলাম, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক জি.এম রেজাউল ইসলাম, ক্রীড়া সংগঠক মোল্লা খায়রুল ইসলাম, উন্নয়ন কমিটির শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, উন্নয়ন কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, সাবেক ছাত্র নেতা মোঃ হায়দার আলী, সাবেক ছাত্র নেতা মোল্লা মারুফ রশিদ, মঞ্জুর হাসান অপু, প্রকৌশলী সেলিমুল আজাদ, বিশিষ্ট ব্যসায়ী এস.এম এনামুল হক, এস.এম.এ বাশার, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোর্শেদ উদ্দিন, উন্নয়ন কমিটির শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, এস.এম. আকতার উদ্দিন পান্নু,অধ্যাপক আ.হ মহিউল ইসলাম, মোঃ আজিম উর রহমান মুরাদ, আবু আল মিরাজ, শেখ আব্দুস সালাম, উন্নয়ন কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, মোঃ আলী রেজা বাচ্চু, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, রকিব উদ্দিন ফারাজী, বিশ্বাস জাফর আহম্মেদ, ইলিয়াস মোল্লা, শিকদার আব্দুল খালেক এবং প্রমিতি দফাদার প্রমুখ।
এইচআইভি/এইডসের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার সুরক্ষার আহবান
নিউজ ডেস্ক :: এইচআইভর জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি এবং এর অবস্থার উন্নয়নে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক একটি সেমিনার ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) ঢাকা আহ্ছানিয়া মিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল, “অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে”। সেমিনারে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনএআইডিএস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাঃ সায়মা খান। তিনি তার বক্তব্যে বলেন, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বিশেষ করে মাদকগ্রহনকারী, নারী ও পুরুষ যৌনকর্মী এবং হিজড়া জনগোষ্ঠী মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। তারা নানা ভাবে নির্যাতিত হচ্ছেবিস্তারিত…


